News Flash

  • Home
  • Uncategorized
  • বাজারিছড়ায় দশ লক্ষ টাকার গাঁজা উদ্ধার গ্রেপ্তার ট্রাক চালক
Image

বাজারিছড়ায় দশ লক্ষ টাকার গাঁজা উদ্ধার গ্রেপ্তার ট্রাক চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৯ নভেম্বর৷৷ বজারিছড়া পুলিশের রুটিন তল্লাশিতে ফের ধরা পড়ল লরি সমেত চালক সহ প্রায় দশ লক্ষ টাকার নেশা সামগ্রী গাঁজা৷ গত কয়েকদিন দরে বাজারিছড়া পুলিশ ও চুড়াইবাড়ী পুলিশ অনেকটা যেন আদাজল খেয়ে অবৈধ কারবারিদের পিছু পড়েছে৷ এতে একের পর এক সাফল্যও মিলছে৷ গত কয়দিনের পুলিশি অভিযানে তিন দফায় প্রায় পঁচাত্তর লক্ষ টাকার গাঁজা সমেত তিনটি লরি ও চারজনকে আটক করে আদালতে সমঝ্যে দিয়েছে স্থানিয় পুলিশ৷ রবিবারও ঘটে অনুরুপ ঘটনা৷ এ মর্মে বাজারিছড়া থানার ওসি মনোজ রাজবংশী জানান যে রবিবার দুপুরে লোয়াইরপোয়া এলাকার হাতিখিরা (আট) নং জাতিয় সড়কের পাশে পুলিশের তল্লাশিতে প্রায় দশ লাখ টাকার গাঁজা সমেত লরি ও চালককে পাকড়াও করা হয়৷ ওসির কথায় এদিন ত্রিপুরা থেকে গৌহাটিগামি এনএল ০২ কে ৬২৯৬ নাম্বারের খালি লরিটি গাতিবিধি দেখে পুলিশের সন্দেহ জাগে৷ তারা চ্যালেঞ্জ জানিয়ে লরিটি দাঁড় করিয়ে ােজরদার তল্লাশি করলে লরির সম্মুখ পাশে অর্থাৎ চালকের সিটের উপর পাশে একটি গোপন চেম্বার পান৷ সেটা খুলতেই উক্ত গোপন চেম্বার থেকে ২৫ কেজি ওজনের ১৪ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়৷ একই সাথে লরিটি জব্দ করে চালক চরাজিৎ সিং কেও আটক করা হয়৷ ধৃত লরি চালকের পিতার নাম গুরুদাস সিং৷ বাড়ী পাঞ্জাবের লুধিয়ানা এলাকার থুর থানাধি মূলা গ্রামে৷ সোমবার গাঁজা সমেত লরি ও চালককে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top