News Flash

  • Home
  • Uncategorized
  • প্রিয়রঞ্জন দাসমুন্সির মৃত্যু বড় ক্ষতি, মমতা
Image

প্রিয়রঞ্জন দাসমুন্সির মৃত্যু বড় ক্ষতি, মমতা

কলকাতা, ২০ নভেম্বর, ( হি.স.): প্রিয়রঞ্জন দাসমুন্সির মৃত্যু বড় ক্ষতি বলে মনে করেন মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । সোমবার তিনি বলেন,’ ১৯৭২ সাল থেকে বাংলার রাজনীতিতে খুব জনপ্রিয় নেতা ছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি । ২০০৮ সালে হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর থেকে কোমায় ছিলেন । এটা খুব বড় ক্ষতি । আমি তাঁর পরিবার শুভাকাঙ্খি, দলীয় কর্মীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি’ ।
বি জে পি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মতে,’কংগ্রেসে তিনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কংগ্রেস সরকারে পালন করেছেন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা। এ আই এফ এফের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছে। মৃত্যু দুঃখজনক। আমি তাঁর পরিবারের পাশে আছি। ইশ্বর তাঁদের শক্তি দিক’।
পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন,’আমার ছোটোবেলা থেকেই প্রিয়দা আমাদের বড় নেতা ছিলেন। দীর্ঘদিন তাঁর নেতৃত্বে কাজ করেছি। তাঁর আত্মার শান্তি কামনা করি’।
রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টপাধ্যায় জানান,’ প্রিয়দার সঙ্গে আলোচনা করে আশুতোষ কলেজে ছাত্র সংসদের মনোনয়ন জমা দিয়েছিলাম। প্রিয়দাকে হারানো মানে রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্রকে হারানো। রাজনীতিতে কী করতে হবে আর কী করতে হবে না তা আমাদের বলেছেন প্রিয়দা। ওঁনার সাদা রঙের জিপে করে আমাদের ঘোরাতেন। প্রিয়দা জাতীয় রাজনীতিতে এক বিরাট নাম। তাঁর চলে যাওয়ায় জাতীয় রাজনীতিতে এক বিরাট ক্ষতি হল’।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top