News Flash

  • Home
  • Uncategorized
  • ক্রিকেটের নন্দনকানন ইডেনে বাইশ গজের লড়াই অমিমাংসিত
Image

ক্রিকেটের নন্দনকানন ইডেনে বাইশ গজের লড়াই অমিমাংসিত

কলকাতা, ২০ নভেম্বর (হি.স.) : ক্রিকেটের নন্দনকানন ইডেনে বাইশ গজে তিন দিনেও নিষ্পত্তি হতে চলেছিল ভারত-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট৷ দিনের শেষে রোমাঞ্চ জাগিয়েও শেষরক্ষা হল না বিরাটদের৷ বৃষ্টিতে প্রথম দিন ভেস্তে যাওয়া ইডেন টেস্ট ড্র৷
এই টেস্ট থেকে ইডেন দর্শকদের প্রাপ্য বিরাট কোহলির সেঞ্চুরির হাফ-সেঞ্চুরি৷ ক্রিকেটের নন্দনকাননে সেঞ্চুরি’র হাফ-সেঞ্চুরি করে মাইলস্টোন স্পর্শ করলেন ভারত অধিনায়ক৷ সচিন তেন্ডুলকরের সেঞ্চুরি অফ সেঞ্চুরি’জের অর্ধেক পথ অতিক্রম করলেন কোহলি৷ সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের শেষ দিন বিরাটের রোমাঞ্চকর ব্যাটিং করে টেস্ট ক্রিকেটে ১৮তম সেঞ্চুরিপূর্ণ করলেন ভারত অধিনায়ক৷ সেই সঙ্গে টেস্ট ও ওয়ান ডে মিলিয়ে মোট ৫০টি শতরানের মালিক হলেন বিরাট৷
বিরাটের ব্যাটে ভর করে ইডেন টেস্টে শ্রীলঙ্কার সামনে ২৩১ রানের টার্গেট দেয় ভারত৷ ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক কোহলি৷ ১১৯ বলের ইনিংসে এক ডজন বাউন্ডারি ও দু’টি ছক্কা মারেন বিরাট৷ আট উইকেটে ৩৫২ রান তুলে ইনিংস ছেড়ে দেয় টিম কোহলি৷ প্রথম ইনিংস ১২২ রানে পিছিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে দারুণ শুরু করেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান৷ দু’জনে ১৬৬ রান তুলে ভারতকে ম্যাচে ফেরান৷ অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় ধাওয়ানের৷
রান তাড়া করতে গিয়ে শুরুতে জোড়া উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় শ্রীলঙ্কা৷ মাত্র আড়াই ঘণ্টা সময়ে ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষা দিতে হল শ্রীলঙ্কা ব্যাটসম্যানদের৷ ২৭ ওভারে ৭৫ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল চাঁদিমল অ্যান্ড কোং৷ ২৫ ওভার বাকি থাকলেও আলোর অভাবে খেলা বন্ধ করে দিতে বাধ্য হন আম্পায়াররা৷ বল হাতে দুরন্ত ভুবনেশ্বর কুমার৷ ১১ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৮ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন টিম ইন্ডিয়ার এই সুইং বোলার৷ দু’টি উইকেট নেন মহম্মদ শামি এবং একটি উইকেট উমেশ যাদবের দখলে৷ ৮ উইকেট নিয়ে ম্যাচের সেরা ভুবি৷
তিন টেস্টের সিরিজের দ্বিতীয় টেস্ট শুক্রবার থেকে নাগপুরে৷ তিনটি টেস্ট ছাড়াও তিন ম্যাচের ওয়ান ডে এবং তিনটি টি-২০ খেলবে শ্রীলঙ্কা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top