News Flash

  • Home
  • Uncategorized
  • বৃহত্তর নাগালিমে ডিমা হাসাওয়ের বিভিন্ন অঞ্চল অন্তর্ভুক্তি, প্রতিবাদে মঙ্গলবার মিছিল জেলায়
Image

বৃহত্তর নাগালিমে ডিমা হাসাওয়ের বিভিন্ন অঞ্চল অন্তর্ভুক্তি, প্রতিবাদে মঙ্গলবার মিছিল জেলায়

হাফলং (অসম), ২০ নভেম্বর, (হি.স.) : অসমের ডিমা হাসাও জেলার বিভিন্ন অঞ্চল বৃহত্তর নাগালিমে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মঙ্গলবার জেলার হাফলং, মাইবাং এবং দিয়ুংব্রাতে প্রতিবাদ মিছিল বের করা হবে। হাফলংয়ে ডিমা হাসাও জেলার বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর প্রধান সংগঠন ছাত্র সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন সকাল নয়টায় হাফলং টাউন কমিটির মাঠ থেকে এই প্রতিবাদী মিছিল শহর পরিক্রমা করবে।
এদিকে এ নিয়ে আজ সোমবার বিকেল চারটায় ডিমা হাসাওয়ের জেলাশাসক দেবজ্যোতি হাজরিকা তাঁর সরকারি অফিস কনফারেন্স হল-এ জেলার বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর প্রধান প্রধান সংগঠন, ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন, রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের নিয়ে সভা করে আগামীকালের প্রতিবাদী মিছিল না করার আহ্বান জানান। এতে শান্তি বিঘ্নিত হতে পারে বলে জেলাশাসক সকলের প্রতি প্রতিবাদী মিছিল না করতে অহ্বান জানান। তাছাড়া জেলায় এখন বিভিন্ন স্কুলে ফাইনাল পরীক্ষা চলছে। তাই মিছিল বাতিল করার আর্জি জানান জেলাশাসক দেবজ্যোতি হাজরিকা।
জেলাশাসকের আর্জি ধোঁপে টেকেনি। মিছিল আহ্বানকারীরা তাঁদের সিদ্ধান্তে অটল রয়েছেন। তবে আগামীকালের প্রতিবাদী মিছিল শান্তিপূর্ণভাবে তাঁরা করবেন বলে জেলাশাসককে আশ্বস্ত কপ রা হয়েছে।
এদিকে ডিমাসা জনগোষ্ঠীর প্রধান সংগঠন জাদিখে নাইশ হসমের সভাপতি কল্যাণ দাওলাগপু বলেন, বৃহত্তর নাগালিম ইস্যু শুধু ডিমা হাসাও জেলার সমস্যা নয়, গোটা অসমের সমস্যা। কিন্ত অসম সরকার রাজ্যের এই পাহাড়ি জেলার সমস্যা নিয়ে তেমন গুরুত্ব দিতে চায় না। দরকার হলে তাঁরা অসমের বিরুদ্ধে চলে যাওয়ার হুমকিও দিয়েছেন দাওলাগপু।
তবে জেলাশাসক আগামীকালের মিছিল শান্তিপূর্ণভাবে করার জন্য মিছিল আহ্বানকারী সংগঠনগুলির প্রতি আর্জি জানিয়েছেন, যাতে কোনও অবস্থায় শান্তি বিনষ্ট না হয়। সে ব্যাপারে খেয়াল রাখতে বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর প্রধান সংগঠনকে নিয়ে গঠিত সমন্বয় কমিটির সদস্যদের আহ্বান জানান তিনি।
এদিনের সভায় উপস্থিত ছিলেন ৪৩ আসাম রাইফেলসের সিও গগন পান্ডে ও মেজর শৈলেন্দ্র যাদব, ডিএসপি ধনীরাম টিসো।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top