News Flash

  • Home
  • Uncategorized
  • প্রেমে প্রত্যাখ্যাত হয়ে সোনারপুরে আত্মঘাতী কিশোর
Image

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে সোনারপুরে আত্মঘাতী কিশোর

সোনারপুর, ২০ নভেম্বর (হি.স.): প্রেমে প্রত্যাখ্যাত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী কিশোর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার বারুলি সরদার পাড়ায়। মৃতের নাম রাহুল সরদার (১৭)। রাহুল স্থানীয় গোবিন্দপুর লাঙলবেরিয়া হাইস্কুলের একাদশ শ্রেণীতে পড়তো। রবিবার রাতে নিজের বাড়ি থেকেই পরিবারের লোকেরা তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেন। আত্মহত্যা করার আগে ব্লেড দিয়ে নিজের হাতের শিরা ও কাটে ওই কিশোর। প্রাথমিক অনুমান, প্রেমে প্রত্যাখ্যাত হয়েই আত্মঘাতী হয়েছে এই কিশোর। রাহুলের ঘর থেকে উদ্ধার হওয়া ডাইরি দেখে এমনটাই অনুমান এলাকার মানুষের। খবর পেয়ে রাতেই সোনারপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মাস তিনেক আগে সুরজিৎ নামে স্থানীয় এক বন্ধুর ডাকে সারা দিয়ে পাশের এলাকায় ঘুরতে গিয়েছিল রাহুল। সেখানেই প্রিয়াঙ্কা নামে এক বান্ধবীর সঙ্গে পরিচয় হয়েছিল রাহুলের। এরপর থেকেই প্রিয়াঙ্কার প্রেমে পড়েছিল এই কিশোর। কিন্তু প্রিয়াঙ্কার পরিবারের লোকেরা বিষয়টি ভালভাবে না নেওয়ায় এ বিষয়ে রাহুলকে বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে তারা। এমনকি স্থানীয় গোপী নামে এক ব্যক্তিকে দিয়ে রাহুলের মা ঝুমা সরদারকে হুমকিও দেওয়া হয়েছিল। ঘটনার পর থেকেই কার্যত মানসিক ভাবে ভেঙে পড়েছিল ওই কিশোর। দীর্ঘদিন ধরেই বাড়ির বাইরে যেত না সে। মানসিক অবসাদে নিজের বাড়িতেই কার্যত গৃহবন্দী হয়েছিল রাহুল। গত শনিবার মায়ের কাছে একটি ব্লেড চেয়েছিল নখ কাটার জন্য। আর রবিবার বিকেলে ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে সেই ব্লেড দিয়ে হাতের শিরা কেটে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই কিশোর। রাহুলের মৃত্যুর তদন্ত চাইছেন পরিবারের লোকেরা। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top