News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের ৩০৯টি জনবসতিতে বিদ্যুৎ নেই , ডিপিআর তৈরী করা হবে সৌভাগ্যের
Image

রাজ্যের ৩০৯টি জনবসতিতে বিদ্যুৎ নেই , ডিপিআর তৈরী করা হবে সৌভাগ্যের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ বর্ষার প্রকোপ শেষ হয়েছে৷ এখন কাজ করতে সমস্যা হবে না৷ তাই রাজ্যের রাম পাহাড়ে উন্নয়নমূলক কাজগুলি দ্রুত শেষ করার জন্য নির্দেশ দিয়েছেন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী মানিক দে৷ আজ প্রজ্ঞাভবনে পঞ্চায়েত দপ্তরের পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশ দেন৷ সভায় জিলা পরিষদগুলির সভাধিপতি, পঞ্চায়েত সমিতি, বিএ সি’র চেয়ারম্যানগণ, পঞ্চায়েত দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷
পর্যালোচনা সভায় বিভিন্ন পঞ্চায়েত, ভিলেেজ সড়ক যোগাযোগ, বিদ্যুতায়ন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয়ে আলোচনা করা৷ জনপ্রতিনিধি, আধিকারিকগণ বিভিন্ন কাজ করাতে গিয়ে সড়ক খারপ হয়ে গেছে সেগুলি অগ্রাধিকারের ভিত্তিতে মেরামত করা হবে৷ তিনি পূর্ত দপ্তরের মূখ্য বাস্তুকারকে বলেছেন, অবিলম্বে এন বিসিসি’র প্রতিনিধিদের ডেকে কথা বলতে৷ রাস্তাগুলির কাজ যেন শীঘ্রই শুরু করা হয়৷
আলোচনায় বেরিয়ে এসেছে রাজ্যের দূরবর্তী ৩০৯টি জনবসতিতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হয়নি৷ পঞ্চায়েত মন্ত্রী জানান, বিদ্যুতায়ণের জন্য সৌভাগ্য নামে নতুন একটি প্রকল্প হাতে নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এজন্য রাজ্যের ডিপিআর তৈরী করা হবে৷ তিনি পঞ্চায়েত ও ভিলেজ কমিটিগুলিকে বিদ্যুৎহীন জনবসতি এবং আংশিক বিদ্যুতায়িত জনবসতির তালিকা প্রস্তুত করতে বলেন৷ পঞ্চায়েত মন্ত্রী বলেন, বিভিন্ন প্রতিবন্ধকতা থাকলেও সরকারী নিয়ম সঠিকভাবে মেনেই কাজ করতে হবে৷ তিনি বলেন, আগামী ২৩ নভেম্বরের মধ্যে গ্রাম স্তরে সভা থেকে আজকের বৈঠকের বিষয়বস্তু যেন তুলে ধরা হয়৷ তিনি বলেন, বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলি দ্রুত শেষ করতে হবে৷
সভায় একটি পুস্তিকার আবরণ উন্মোচন করেন পঞ্চায়েত মন্ত্রী৷ তাতে বিভিন্ন সরকারী প্রকল্পের বিষয়ে বিস্তারিত তুলে ধার হয়েছে৷ তথ্য ও সংসৃকতি দপ্তরের সচিব এম এল দে জানান, তথ্য ও সংসৃকতি দপ্তর রাজ্যের উন্নয়নের তথ্য সম্বলিত ‘আমরা এগিয়ে চলছি’ নামে একটি পুস্তিকা প্রকাশ করেছে৷ আমরা কোথায় ছিলাম কোথায় এসেছি নামে একটি ফোল্ডারও প্রকাশ করেছে৷ তাতে ১৯৭২ সালে রাজ্যের অবস্থা এবং বর্তমান রাজ্যের উন্নয়নের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে৷ পর্যালোচনা সভায় আলোচনা করেন পঞ্চায়েত দপ্তরের প্রধান সচিব, অধিকর্তা প্রমুখ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top