News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তান বিরোধী বিক্ষোভে উত্তাল পাকিস্তানের গিলগিট–বালুচিস্তান
Image

পাকিস্তান বিরোধী বিক্ষোভে উত্তাল পাকিস্তানের গিলগিট–বালুচিস্তান

গিলগিট, ১৮ নভেম্বর (হি.স.) : পাকিস্তান বিরোধী বিক্ষোভে শনিবার উত্তাল হয়ে উঠল পাকিস্তানের গিলগিট-বালুচিস্তান অঞ্চল। ইসলামাবাদের ধার্য করা অন্যায্য কর ব্যবস্থার প্রতিবাদে এদিন সকাল থেকে ব্যবসা বন্ধ করছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, গিলগিটের গরিব মানুষ এবং দরিদ্র ব্যবসায়ীদের উপর অন্তর্বতী অাদেশ জারি করে যে অতিরিক্ত করের বোঝা চাপিয়েছে ইসলামাবাদ, তা অনৈতিক। বাড়তি কর দিলেও মিলছে না কোনও মৌলিক পরিষেবাও। গিলগিট-বালুচিস্তানের স্কারডুতে এদিন পাকিস্তান বিরোধী বিশাল জমায়েত করেন বিক্ষোভরত ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা। নিজেদের বাড়ির গরু-ছাগল, হাঁস-মুরগির জন্য তাঁরা কেন ইসলামাবাদকে কর দেবেন সেই প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। এমনকি বাড়িতে পাঁচজনের বেশি সদস্য হলেও বাড়তি কর নিচ্ছে ইসলামাবাদ বলে অভিযোগ করেছেন তাঁরা। গিলগিট-বাল্টিস্তানের লাহোর, কোয়েট্টা এবং করাচির বাসিন্দারা নূন্যতম পরিষেবা বা নাগরিক অধিকারটুকুও পান না। তাই তাঁরা কোনও কর দেবেন না। এমনকি পাক সুপ্রিম কোর্টও এই অঞ্চলটি বিতর্কিত বলে ঘোষণা করেছে। তাহলে ইসলামাবাদ কোন অধিকার তাঁদের উপর করের বোঝা চাপায় প্রশ্ন গিলগিটের ব্যবসায়ীদের। বাড়তি কর প্রত্যাহার না করা পর্যন্ত ব্যবসা বন্ধের হুমকি দিয়ে কর প্রত্যাহারের দাবিতে ইসলামাবাদ অভিযানের ডাক দিয়েছেন গিলগিটের বাসিন্দারা।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top