News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ে সাফল্য নিরাপত্তা বাহিনীর, সুকমা ও কাঙ্কের থেকে ধৃত ১০ জন মাওবাদী
Image

ছত্তিশগড়ে সাফল্য নিরাপত্তা বাহিনীর, সুকমা ও কাঙ্কের থেকে ধৃত ১০ জন মাওবাদী

রায়পুর, ১৮ নভেম্বর (হি.স.): ছত্তিশগড়ে মাওবাদী দমন অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে মাওবাদী দমন অভিযানে নেমে ১০ জন মাওবাদীকে গ্রেফতার করল নিরাপত্তা বাহিনী| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ের সুকমা জেলা থেকে গ্রেফতার করা হয়েছে ৯ জন মাওবাদীকে এবং কাঙ্কের জেলা থেকে গ্রেফতার করা হয়েছে এক জন মাওবাদীকে| সুকমা জেলা ধৃত ৯ জন মাওবাদীর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, পুলিশ বাহিনীর উপর হামলা সহ একাধিক অপরাধমূলক অভিযোগ রয়েছে|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার বস্তার রিজিওনে মাওবাদী দমন অভিযানে নামে নিরাপত্তা বাহিনী| তল্লাশি অভিযান চলাকালীন সুকমা জেলা থেকে গ্রেফতার করা হয়েছে ৯ জন মাওবাদীকে এবং কাঙ্কের জেলা থেকে গ্রেফতার করা হয়েছে এক জন মাওবাদীকে| কাঙ্কের জেলা থেকে ধৃত ২৫ বছর বয়সি মাওবাদীর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি রাইফেল|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top