News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর কোরিয়া এক সৈনিকের পেট থেকে উদ্ধার ১১ ইঞ্চি পরজীবী পোকা
Image

উত্তর কোরিয়া এক সৈনিকের পেট থেকে উদ্ধার ১১ ইঞ্চি পরজীবী পোকা

সিওল, ১৮ নভেম্বর (হি.স.) : কথায় কথায় যে দেশের সর্বাধিনায়ক আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়াকে পরমাণু বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। সেই দেশেরই এক সৈনিকের পেট থেকে ১১ ইঞ্চি বা ২৭ সেন্টিমিটার লম্বা প্যারাসাইট বা পরজীবী শ্রেণীর পোকা উদ্ধার করল দক্ষিণ কোরিয়ার চিকিৎসকরা। সূত্রের খবর অনুযায়ী উত্তর কোরিয়ায় চরম নিপীড়ন সহ্য করতে না পেরে সীমান্ত পেরিয়ে দক্ষিণ কোরিয়ায় ঢোকার চেষ্টা করে এক সৈনিক। সেই সময় উত্তর কোরিয়ার সেনাবাহিনী তাঁকে গুলি করে। আহত অবস্থা উত্তর কোরিয়ার সেই সৈনিককে উদ্ধার করে দক্ষিণ কোরিয়া। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে অস্ত্রোপচারের সময় চিকিৎসকরা তার পেট থেকে ১১ ইঞ্চি বা ২৭ সেন্টিমিটার লম্বা প্যারাসাইট শ্রেণীর পোকা বের করে। পরে চিকিৎসকদের তরফে দাবি করা হয় প্রায় একগুচ্ছ একই ধরণের প্যারাসাইট শ্রেণীর পোকা ওই সৈনিকে পেট থেকে উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত অপরিচ্ছন্ন ও অপুষ্টি জন্য ওই সৈনিকের পাচনতন্ত্রে প্যারাসাইট হয়েছিল বলে চিকিৎসকরা দাবি করেন।
পাশাপাশি শল্য চিকিৎসক লি কুক জং বলেন, ‘২০ বছরের বেশি সময় ধরে অস্ত্রোপচার করছি। কিন্তু এইরকম জিনিস একমাত্র আমি ডাক্তারির বইতেই দেখতে পেয়েছি।’ সূত্রের খবর চিকিৎসকরা জনৈক ওই উত্তর কোরীয় সৈনিকের নিতম্ভ, কাঁধ, হাঁটুসহ শরীরের একাধিক জায়গা থেকে গুলি বের করেছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া এক স্বাস্থ্য আধিকারিকের মতে ৪০ থেকে ৫০ বছর আগে অভিবক্ত কোরিয়ায় মানুষের পেটে প্যারাসাইট পাওয়াটা খুব সাধারণ ব্যাপার ছিল। কিন্তু আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে দক্ষিণ কোরিয়া থেকে তা একেবারে অবলুপ্ত হয়ে যায়। এদিকে ওই উত্তর কোরীয় সৈনিকের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে।
অন্য আর একটি সূত্রের খবর উত্তর কোরীয় কৃষকরা রাসায়ণিক সারের জায়গায় মানুষের বিষ্ঠাকে সারের কাজে ব্যবহার করত। তার থেকেই হয়তো ওই সৈনিকের পেটে প্যারাসাইট পাওয়া গিয়েছে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top