News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীর পরিস্থিতি সামলাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়ালেন সংখ্যাগরিষ্ঠ দেশবাসী
Image

কাশ্মীর পরিস্থিতি সামলাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়ালেন সংখ্যাগরিষ্ঠ দেশবাসী

নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): কাশ্মীর পরিস্থিতি সামলাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়ালেন সংখ্যাগরিষ্ঠ দেশবাসী। সম্প্রতি আন্তর্জাতিক সমীক্ষক সংস্থা পিউর রিপোর্টে দাবি করা হয়েছে, কাশ্মীরকে জঙ্গিমুক্ত করতে সেনা বাহিনীর ওপরেই ভরসা রেখেছেন ৬৩ শতাংশ মানুষ।
প্রায় দেড় বছর ধরে কাশ্মীর পরিস্থিতি অশান্ত। কাশ্মীর পরিস্থিতি মোকাবিলায় সেনার ওপরেই ভরসা রেখেছে মোদী সরকার। সমান্তরালভাবে শুরু হয়েছে আলোচনার প্রক্রিয়ায়। কাশ্মীর পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী ব্যবহারের মোদী সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ৬৩ শতাংশ দেশবাসী।
রিপোর্ট অনুসারে দক্ষিণ কাশ্মীরের বাসিন্দাদের পাকিস্তানের প্রতি ঝোঁক এখনও কাটেনি। সেখানকার মাত্র ৩৬ শতাংশ মানুষ ভারতের পক্ষে মত পোষণ করেছেন। পূর্ব কাশ্মীরে ৬৮ শতাংশ, পূর্ব কাশ্মীরে ৬৯ শতাংশ ও উত্তর কাশ্মীরের ৭৭ শতাংশ মানুষ ভারতের পক্ষে মত দিয়েছেন।
সমীক্ষা বলছে, দক্ষিণ ভারতের ৩০ শতাংশ মানুষ পাকিস্তানের পক্ষে মত দিয়েছেন। উত্তর ভারতের ৬ শতাংশ ও পূর্ব ভারতের ৩ শতাংশ মানুষ পাকিস্তানের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top