News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রী মানিক সরকারের গ্রেপ্তার চেয়ে সিবিআইয়ে চিঠি বিজেপির
Image

মুখ্যমন্ত্রী মানিক সরকারের গ্রেপ্তার চেয়ে সিবিআইয়ে চিঠি বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷ চিটফান্ড কেলেংকারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মুখ্যমন্ত্রী মানিক সরকারকে গ্রেফতারের দাবি তুলেছে বিজেপি৷ বিজেপি-র তরফে ইতিমধ্যেই সিবিআই-এর কাছে নির্দিষ্ট কিছু তথ্য-প্রমাণ দিয়ে চিঠি পাঠানো হয়েছে৷ বিজেপি-র প্রদেশ কার্যালয়ে আহুত এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক সুদীব রায়বর্মণ অভিযোগ করে বলেন, মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং ত্রিপুরায় রোজভ্যালি সহ সব কয়টি চিটফান্ড কোম্পানি সরকার আশ্রয়ে এ প্রশ্রয়ে সমৃদ্ধি লাভ করেছে৷ সাড়া দেশে চিটফান্ড-বিরোধী অভিযান শুরু হলে তাদের পালিয়ে তাকার ব্যবস্থাও করে দেয় রাজ্য প্রশাসন৷ সুদীপ বলেন, বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে চিটফান্ড কেলেংকারিতে যুক্ত থাকার আরও অনেক অভিযোগ উঠে আসছে৷ ফলে, শুধু পশ্চিমবাংলায় চিটফান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কোনও কাজ হবে না৷ রোজভ্যালির মূল ব্যবসা ছিল ত্রিপুরায়৷ যে অভিযোগে মদন মিত্রকে এতদিন জেলে ঢুকিয়ে রাকা হয়েছিল, তার চেয়ে গুরুতর অভিযোগ রয়েছে মানিক সরকারের বিরুদ্ধে৷ তিনি বলেন, রাজ্য সরকারের অসাধু মনোবৃত্তি ছিল, আর তাই সত্য বিষয়গুলি বিধানসবায়ও লুকিয়ে রাখা হয়৷ এখন রোজভ্যালির গায়েব করা অর্থাংকের পরিমাণ ৩৫ হাজার কোটি টাকা বলা হচ্ছে৷ যা ত্রিপুরার মতো একটি ছোট্ট রাজ্যের জন্য অনেক বড় বিষয়৷ তিনি আরও বলেন, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে চিটফান্ড কেলেংকারির বিষয়গুলিতে যাতে সিবিআই তদন্তের জন্য না নেয় তার জন্য কৌশল করেছিল রাজ্য সরকার৷ তাই বিজেপি এবার সরাসরি সিবিআই ডিরেক্টরের কাছে বিস্তারিত তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী এবং তার অন্যান্য অভিযুক্ত নেতা-নেত্রীদের বিরুদ্ধে আনা অভিযোগগুলির বিস্তারিত বিবরণ সহ নথিপত্র পাঠিয়েছে৷ দ্রুত মানিক সরকার এবং শাসকদলের অন্যান্য অভিযুক্ত নেতা- নেত্রীদেরও শিগগির গ্রেফতার করে তদন্ত- ক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার দাবিও করা হচ্ছে৷ তিনি জানান, এখন চিটফান্ড কেলেংকারির সঙ্গে তাঁরা যে যুক্ত সে সবের তথ্য প্রমাণের কোনও অভাব নেই৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top