News Flash

  • Home
  • Uncategorized
  • চড়িলামে অল্টোর ধাক্কায় মারাত্মক ঘায়েল পথচারী
Image

চড়িলামে অল্টোর ধাক্কায় মারাত্মক ঘায়েল পথচারী

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৮ নভেম্বর৷৷ শনিবার সাত সকালে চড়িলাম বাজার সংলগ্ণ স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের বিপরীত পাশে অল্টু গাড়ির ধাক্কায় জখম হয়েছে চড়িলামের পঞ্চাশউদ্ধ পরিমল দত্ত নামে এক ব্যক্তি৷ উদয়পুরমুখী টি আর ০৩ই-০৭২৭ নম্বরের একটি অল্টু গাড়ি দ্রুত বেগে এসে পথচারী পরিমল দত্তকে ধাক্কা দেয়৷ এতে ছিটকে পড়ে যায় জাতীয় সড়কের রাস্তা পাশে৷ শ্রী দত্তকে ধাক্কা মেরে গাড়ির চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ায় পথে রাস্তার আর একটি ইকো টিআর০৭-০৭৯৭ নম্বরের গাড়িটি পেছনে ধাক্কা মারে আটকে যায়৷ এদিকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে রয়েছে পরিমল৷ সঙ্গে সঙ্গে এলাকায় জনগনের ও বাজারের ব্যবসায়ীদের চেষ্টায় আহত ব্যক্তিকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ খবর পেয়ে ছুটে আসে বিশালগড় ও বিশ্রামগঞ্জের দমকল বাহিনীর জওয়ানরা৷ যদিও জওয়ানদের আসার পূর্বেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ আহত পরিমল দত্তের অবস্থা আশঙ্কা জনক দেখে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ত্রিপুরা মেডিক্যাল হাসপাতালে রেফার করে দেয়৷ হাপানিয়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আহত পরিমল দত্ত৷ যদিও পুলিশ গাড়িটি আটক করে বিশালগড় থানায় নিয়ে যায়৷ চালক পলাতক বলে জানা গেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top