News Flash

  • Home
  • Uncategorized
  • পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতির জেরে ১৩ রোগীর মৃত্যু
Image

পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতির জেরে ১৩ রোগীর মৃত্যু

পাটনা, ১৭ নভেম্বর (হি.স.) : রোগীর আত্মীয়-পরিজনদের হাতে জুনিয়র ডাক্তারদের নিগ্রহের প্রতিবাদে কর্মবিরতি পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালে। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে মৃত্যু হল কমপক্ষে ১৩ জন রোগীর। প্রায় পাঁচশো জন জুনিয়র ডাক্তার কর্মবিরতি চালাচ্ছেন। হাসপাতালের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত থেকে ডাক্তাররা কর্মবিরতিতে যাওয়ার পর চিকিৎসার অভাবে ১৩ জন রোগীর মৃত্যু হয়েছে। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে জরুরি বিভাগ ও আউটডোর বিভাগেও চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, “এখনও পর্যন্ত ৩৬টি সার্জারি স্থগিত করা হয়েছে। অনেক রোগীকে ভর্তি নেওয়া হয়নি।” হাসপাতালের আধিকারিকদের বক্তব্য, “রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনরা চিকিৎসার জন্য কার কাছে যাবেন তা নিয়ে বিপাকে পড়েছেন। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন এমন বেশ কয়েকজন রোগীকে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে স্থানান্তরিত করেছেন পরিবারের লোকজনরা।”
প্রসঙ্গত, হাসপাতালে নিয়ে আসার সঙ্গে সঙ্গে এক রোগীর মৃত্যুর পর কয়েকজন জুনিয়র ডাক্তারের উপরে আক্রমণ করেন আত্মীয় পরিজনরা। সেই ঘটনার পর নিরাপত্তা ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কর্মবিরতিতে যাওয়া জুনিয়র ডাক্তাররা। গত দু’মাসে পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনবার রোগীর আত্মীয়দের হাতে জুনিয়র ডাক্তারদের নিগৃহীত হওয়ার ঘটনা ঘটল।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top