News Flash

  • Home
  • Uncategorized
  • এগার হাজারের অধিক পদে শিক্ষক নিয়েগে টেটের বিজ্ঞপ্তি
Image

এগার হাজারের অধিক পদে শিক্ষক নিয়েগে টেটের বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ একসাথে এগার হাজারের অধিক শিক্ষক নিয়োগের জন্য টেট’র বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ চলতি মাসেই ফর্ম জমা নেওয়া শুরু হবে৷ টিআরবিটি’র বিজ্ঞপ্তি অনুসারে জানা গেছে, মোট ১১৮৩৫ জন শিক্ষকের চাহিদা জানিয়েছে রাজ্য সরকার৷ স্নাতকোত্তর ৫৫৬ জন,

রবিবার আগরতলায় স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষক নিয়োগে টেট অনুষ্ঠিত হয়৷ নিজস্ব ছবি৷

স্নাতক (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী) ১৩২৫ জন, স্নাতক (নবম থেকে দশম শ্রেণী) ৩৭০৬ জন এবং অস্নাতক ৬২৪৮ জন শিক্ষক নিয়োগের জন্য টেট’র বিজ্ঞপ্তি জারি হয়েছে৷
হঠাৎ ১১৮৩৫ জন শিক্ষক নিয়োগের উদ্যোগকে ঘিরে নানা মহলে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ টেট দেওয়ার ক্ষেত্রে যোগ্যতা সম্পন্ন প্রার্থী আদৌ রাজ্যে রয়েছে কিনা, সেটাই মৌলিক প্রশ্ণ বলে মনে করছে তথ্যভিজ্ঞ মহল৷ রাজ্যে বিএড কোর্স করার সীমিত ক্ষমতায় একসাথে এগার হাজারেরও বেশি প্রার্থী মিলবে কিনা তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে৷ ফলে, ১১৮৩৫ জন শিক্ষক নিয়োগ কবে নাগাদ সম্পন্ন হবে তা নিয়ে সন্দেহ রয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top