News Flash

  • Home
  • Uncategorized
  • বিধায়ক কর্তৃক দলীয় কর্মী নিগ্রহের প্রতিবাদে রামনগর ফাড়ি ঘেরাও বিজেপি’র, উত্তেজনা
Image

বিধায়ক কর্তৃক দলীয় কর্মী নিগ্রহের প্রতিবাদে রামনগর ফাড়ি ঘেরাও বিজেপি’র, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ বিজেপি কর্মীর উপর শাসক দলের বিধায়ক ও তাঁর ভাইয়ের আক্রমণের প্রতিবাদে থানা ঘেরাও এবং

বৃহস্পতিবার বিজেপি কর্মীদের রামনগর ফাঁড়ি ঘেরাও৷ ছবি নিজস্ব৷

বিক্ষোভ প্রদর্শন কার্যকর্তাদের৷ বৃহস্পতিবার সকালে রামনগর ফাঁড়ি ঘেরাও করে রাস্তা অবরোধে বসেন বিজেপি কর্মীরা৷ উল্লেখ্য, শহরতলীর লঙ্কামুড়া শর্মালুঙ্গা এলাকায় বিজেপি মন্ডলের সদস্য মিলন রুদ্রপালকে মারধোর করার অভিযোগকে কেন্দ্র করে বচসার সূত্রপাত৷ অভিযোগ, মিলন রুদ্রপাল সাইকেল চোরকে আটক করতে গিয়ে বিধায়কের বাড়ির সামনে হৈ-চৈ করার জন্য বিনা দোষে বেধরক মারপিট করা হয়েছিল৷ থানায় মামলা করলেও পুলিশের উদাসীনতায় ক্ষুব্ধ হয়ে উঠেন কর্মীরা৷ রামনগর ফাঁড়ি ঘেরাও ও বিক্ষোভের মুখে পড়তে হয়েছে পুলিশ কর্মীদের৷ পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ বিধায়কের ভাই সূজন সরকারকে থানায় নিয়ে এসেছেন জিজ্ঞাসাবাদের জন্য৷ উত্তেজিত বিজেপি কর্মীরা পুলিশি তদন্ত শুরু করে একজনকে আটক করায় থানা ঘেরাও প্রত্যাহার করে৷ পুলিশ মামলার গভীরে গিয়ে তদন্ত করবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে৷ ছোট  একটি ঘটনাকে কেন্দ্র করে দুই রাজনৈতিক দলের টানা পোড়ানে বিজেপি’র থানা ঘেরাও করে আন্দোলন৷ দিনভড় এলাকাজুড়ে টানটান উত্তেজনা বিরাজ করে জনমনে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top