News Flash

  • Home
  • Uncategorized
  • আইন শৃঙ্খলা নিয়ে আচমকা রাজভবনে বিজেপি নেতৃত্ব, জরুরি তলবে দিল্লি গেলেন বিপ্লব দেব ও সুনীল দেওধর
Image

আইন শৃঙ্খলা নিয়ে আচমকা রাজভবনে বিজেপি নেতৃত্ব, জরুরি তলবে দিল্লি গেলেন বিপ্লব দেব ও সুনীল দেওধর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপালের দরবারে গেলেন বিজেপি-র প্রদেশ সভাপতি বিপ্লবকুমার দেব এবং প্রভারী সুনীল দেওধর৷ দলের সর্বভারতীয় নেতৃত্বের জরুরি তলবে দিল্লি যাওয়ার আগে রাজ্যপালের সঙ্গে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ রাজভবন থেকে বেরিয়ে বিপ্লবকুমার দেব সাংবাদিকদের জানান, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক৷ প্রায় প্রতিদিন বিজেপি নেতা-কর্মীদের উপর হামলা সংঘটিত হচ্ছে৷ ইতিমধ্যেই শুধু বিজেপি কর্মীদের উপর ৪৫০ টি হামলা করা হয়েছে৷ তিন জনকে খুন করা হয়েছে এবং অনেকে এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷ তিনি আরও বলেন, একই সঙ্গে রাজ্যের প্রতিবাদী কন্ঠ রুখে দেওয়ারও এক প্রচেষ্টা চলছে৷ সাংবাদিক হত্যাকাণ্ড সহ বেশ কিছু ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে রাজ্যপালের কাছে এবং সংশ্লিষ্ট বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নিতে তাঁর আছে আবেদন জানানো হয়েছে৷ বিপ্লববাবু জানান, রাজ্যপালের কাছে বেস কিছু তথ্য প্রমাণ পেশ করা হয়েছে৷ দেখানো হয়েছে, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না৷ ক্যাডারবাহিনীর সহযোগী হয়ে বিজেপি-কর্মীদের উপর চড়াও হচ্ছে পুলিশ৷

কেন্দ্রীয় নেতৃত্বের জরুরি তলবে পেয়ে দিল্লি ছুটে গেছেন বিজেপি-র প্রদেশ সভাপতি এবং প্রভারী সনুীল দেওধর৷ দলীয় সূত্রের খবর জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকেলে বিজেপি-র প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব এবং প্রভারী সুনীল দেওধর দিল্লির উদ্দেশে বিমান যাত্রা করেছেন৷ ১৭ তারিখ তাঁদের উভয়ের সঙ্গে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করার সূচি রয়েছে৷ তাছাড়া রাজ্য সফর করে যাওয়া সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গেও তাঁদের বৈঠক হওয়ার কথা বলে জানা গেছে৷ দলীয় সূত্রে জানা গেছে, দিল্লি সফরকালে বিপ্লবকুমার দেব এবং সুনীল দেওধরের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের আলোচনার সম্ভাবনা রয়েছে৷ সংসদীয় প্রতিনিধি দল দিল্লি ফিরে গিয়ে ইতিমধ্যেই তাঁদের রিপোর্ট বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কাছে জমা দিয়েছেন৷ রিপোর্টে রাজ্যে বামপন্থী শাসনের ভয়াবহ পরিস্থিতি তুলে দরা হয়েছে৷ জানা গেছে, সংসদীয় প্রতিনিধি দল দিল্লি ফিরে গিয়ে জাতীয় মহিলা কমিশন এবং মানবাধিকার কমিশনকেও তাঁদের ত্রিপুরা সফরের অভিজ্ঞতা বর্ণনা করে বিবরণ জমা দিয়েছে৷ ফলে ধারণা করা হচ্ছে, আগামী মাস-খানেকের মধ্যে রাজ্য সরকারের উপর চার যথেষ্ট বৃদ্ধি হতে পারে৷ এদিকে, অপর একটি সূত্রে জানা গেছে, রাজ্যের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে রাজ্যের রাজ্যপালও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠিয়েছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top