News Flash

  • Home
  • Uncategorized
  • নাগরাজ মামলার রায়ের পুণর্বিবেচনার উপর নির্ভর করছে পদোন্নতিতে সংরক্ষণ মামলার চূড়ান্ত নিষ্পত্তি

নাগরাজ মামলার রায়ের পুণর্বিবেচনার উপর নির্ভর করছে পদোন্নতিতে সংরক্ষণ মামলার চূড়ান্ত নিষ্পত্তি

নয়াদিল্লী, ১৫ নভেম্বর৷৷ পদোন্নতিতে সংরক্ষণ সংক্রান্ত মামলাটি নিষ্পত্তির ক্ষেত্রে নির্ভর করছে ২০০৬ সালে এম নাগরাজ মামলায় রায় পুণর্বিবেচনা করা হবে কি না৷ সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে পদোন্নতিতে সংরক্ষণ সংক্রান্ত মামলার শুনানী হবে৷ বুধবার এই সংক্রান্ত মামলায় মহারাষ্ট্র সরকারের আবেদনের শুনানীতে সুপ্রিম কোর্টের বিচারপতিদের তিন সদস্যের বেঞ্চ বলেছেন, নাগরাজ মামলার রায়ের পুণর্বিবেচনা হওয়া উচিত৷ ২০০৬ সালে নাগরাজ মামলার রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ৷ তাই ততজন বিচারপতির বেঞ্চই এই মামলার চূড়ান্ত রায় দেবেন৷ ফলে, রাজ্যের মামলাটিও এখন সাংবিধানিক বেঞ্চের নাগরাজ মামলার পুণর্বিবেচনার উপর নির্ভর করছে৷ গতকাল মধ্যপ্রদেশ, বিহার এবং ত্রিপুরার তিনটি পৃথক মামলায় ডিভিশন বেঞ্চ পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে পাঠিয়েছেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top