News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগর রেল স্টেশন পরিদর্শনে জেনারেল মেনেজার, কাজকর্মে অসন্তোষ প্রকাশ, বিভিন্ন সংগঠনের গুচ্ছ দাবী
Image

ধর্মনগর রেল স্টেশন পরিদর্শনে জেনারেল মেনেজার, কাজকর্মে অসন্তোষ প্রকাশ, বিভিন্ন সংগঠনের গুচ্ছ দাবী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের জেনারেল মেনেজার চাহাতে রাম, ডিআরএম পি কে যোশী এবং অন্যান্য উচ্চ

বুধবার ধর্মনগর স্টেশনে এন এফ রেলওয়ের জেনারেল মেনেজার সহ অন্যান্যরা৷ ছবি নিজস্ব৷

পদস্থ আধিকারীকরা ধর্মনগর রেল স্টেশন পরিদর্শন করেছেন৷ বুধবার সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত এই আধিকারীকরা রেল স্টেশনের বিভিন্ন কাজকর্ম ঘুরে দেখেছেন৷ তাঁরা লামডিং থেকে একটি বিশেষ ট্রেনে ধর্মনগরে আসনে কাজকর্ম খতিয়ে দেখার জন্য৷ স্টেশনের কাজকর্ম খতিয়ে দেখার পর জেনারেল মেনেজার চাহাতে রাম গভীর উদ্বেগ প্রকাশ করেছেন৷ তিনি কাজকর্মে অসন্তুষ্ট হয়েছেন বলে খবর৷ বিশেষ করে রেলস্টেশন চত্বরে বিভিন্ন নির্মাণ কাজের বিষয়ে তিনি অসন্তোষ জাহির করেছেন৷
এদিকে চাহাতে রাম একদিন স্থানীয় ডিভিশনাল ডিমান্ড কমিটি, স্থানীয় বিজেপি নেতৃত্ব, সিপিএম নেতৃত্ব, এফসিআই কর্মী এবং রেলওয়ের কর্মীদের এসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেছেন৷ ডিমান্ড কমিটির তরফ থেকে দাবী জানানো হয়েছে ধর্মনগরে রেলের পৃথক ডিভিশন স্থাপন করার৷ তাছাড়াও আরও কিছু দাবী জেনারেল মেনেজারের কাছে জানানো হয়েছে৷ এর মধ্যে রয়েছে রেল স্টেশন চত্বরে শৌচালয়ের ব্যবস্থাকে আরও উন্নত করা৷ সেই সাথে রেলের অভ্যন্তরে পানীয় জল সহ অন্যান্য সুযোগ সুবিধা উন্নত করার৷ জেনারেল মেনেজার চাহাতে রাম এফসিআই কর্মীদের বলেছেন যাতে পণ্য সামগ্রী যথাসময়ে লোডিং ও আনলোডিং করা হয়৷ জানা গিয়েছে, লোডিং ও আনলোডিংয়ে বিলম্ব হওয়ায় যাত্রী সাধারণ সহ অন্যান্যদের নানা সমস্যার মধ্যে পড়তে হয় প্রতিনিয়ত৷ রেলওয়ে কর্মীদের সংগঠনের তরফে জেনারেল মেনেজারের কাছে দাবী জানানো হয়েছে যাতে তাদের সরকারী আবাসনকে সংস্কার করা হয়৷ তাদের বক্তব্য বহু পুরনো রেলওয়ে আবাসনগুলির অবস্থা অত্যন্ত করুণ৷ চাহাতে রাম রেলওয়ের বিভিন্ন প্রকল্পের নির্মাণকারী সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছেন অবলিম্বে সমস্ত কাজ গুণমান বজায় রেখে শেষ করার জন্য৷ পরে রেলওয়ের জেনারেল মেনেজার সহ অন্যান্য আধিকারীকরা ঊণকোটি তীর্থ স্থান ও পর্যটন কেন্দ্রে যান ঘুরে দেখার জন্য৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top