News Flash

  • Home
  • Uncategorized
  • নিরাপত্তার দায়িত্বে চাই অমুসলিম আধিকারিক, দাবি পাকিস্তানের আইনমন্ত্রীর
Image

নিরাপত্তার দায়িত্বে চাই অমুসলিম আধিকারিক, দাবি পাকিস্তানের আইনমন্ত্রীর

ইসলামাবাদ, ১৫ নভেম্বর (হি.স.): নিরাপত্তার দায়িত্বে চাই অমুসলিম নিরাপত্তা আধিকারিক। সম্প্রতি এমন অবাক করা দাবি করেছেন পাকিস্তানের পঞ্জাব প্রদেশের আইনমন্ত্রী রানা সানাউল্লাহ। মন্ত্রীমশাইয়ের দাবি, তাঁকে প্রাণে মারার হুমকি দিয়েছে ইসলামি চরমপন্থীরা। তাই মুসলিম নিরাপত্তা আধিকারিকদের বলয়ে নিজেকে সুরক্ষিত মনে করছেন না তিনি। যদিও, সানাউল্লার দাবি এখনও মানেনি সরকার। সপ্তাহ কয়েক আগে এক টিভি সাক্ষাত্কারে সানাউল্লাহ দাবি করেন, মুসলিম ও আহমদিদের মধ্যে ফারাক আছে। এতেই ক্ষেপে ওঠে পাকিস্তানের চরমপন্থী মুসলিমরা। বেশ কয়েকদিন ধরে সানাউল্লাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে ইসলামি চরমপন্থী সংগঠন। এর পরই নিজের নিরাপত্তায় অমুসলিম আধিকারিক নিয়োগের দাবি জানান তিনি। যদিও তাঁর দাবি এখনো মানেনি স্থানীয় প্রশাসন। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সানাউল্লার নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের ইতিহাস খতিয়ে দেখা হচ্ছে।
সানাউল্লার দাবি, তাঁকে হিন্দু, খ্রীষ্টান, আহমদি পুলিশ আধিকারিকদের তালিকা দিতে হবে পুলিস সুপারকে। পুলিশ তাঁকে পছন্দসই নিরাপত্তারক্ষী না দেওয়ায় বেসরকারি নিরাপত্তা সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন তিনি।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top