News Flash

  • Home
  • Uncategorized
  • বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী, উপত্যকায় ধৃত সশস্ত্র লস্কর জঙ্গি
Image

বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী, উপত্যকায় ধৃত সশস্ত্র লস্কর জঙ্গি

শ্রীনগর, ১৫ নভেম্বর (হি.স.): কাশ্মীর উপত্যকায় বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| বুধবার জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার কাজিগুন্দ এলাকা থেকে গ্রেফতার করা হল পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা (এল-ই-টি)-র কুখ্যাত এক সন্ত্রাসবাদীকে| ধৃত জঙ্গির নাম হল, শামস-উল-ওয়াকার ওরফে শামস-উল-ভিকার| ধৃত জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে একটি একে-৪৭ রাইফেল ও গোলাবারুদ| কুখ্যাত জঙ্গিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, বুধবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার কাজিগুন্দ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা (এল-ই-টি)-র কুখ্যাত জঙ্গি শামস-উল-ওয়াকারকে| ধৃত সন্ত্রাসবাদীর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি একে-৪৭ রাইফেল ও গোলাবারুদ| জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রের খবর, খুব সম্প্রতি পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবায় যোগ দিয়েছিল শামস-উল-ওয়াকার| মঙ্গলবারই কুলগাম জেলার কাজিগুন্দ এলাকায় নৌবাগ কুন্দ গ্রামে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে তীব্র গুলির লড়াই হয়| এনকাউন্টারে খতম হয় এক জঙ্গি| তবে, গুলির লড়াই চলাকালীন সম্ভবত পালিয়ে যায় লস্কর জঙ্গি শামস-উল-ওয়াকার|
এদিকে, বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখা বরাবর (এলওসি) গোলাগুলি বর্ষণ করে পুনরায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সৈন্য| বুধবার সকাল ৮.১৫ মিনিট থেকে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গোলাগুলি বর্ষণ শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী| কালবিলম্ব না করে শত্রুপক্ষকে পাল্টা জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই|
প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, বুধবার সকাল ৮.১৫ মিনিট থেকে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর (এলওসি) অবস্থিত ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে এলোপাথাড়ি গোলাগুলি বর্ষণ শুরু করে পাকিস্তানি সেনবাহিনী| ছোট ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র এবং মর্টার হামলা চালায় শত্রুপক্ষকে| পাকিস্তানি সেনবাহিনীকে সমুচিত জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| উল্লেখ্য, চলতি মাসের ২ তারিখ সাম্বা সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি রেঞ্জার্স| ওই ঘটনায় শহিদ হয়েছে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ান তপন মণ্ডল|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top