News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্ঘটনাগ্রস্ত অসম পর্যটনের এসকোর্ট-বাহিনী, আহত পাঁচ
Image

দুর্ঘটনাগ্রস্ত অসম পর্যটনের এসকোর্ট-বাহিনী, আহত পাঁচ

গুয়াহাটি, ১৪ নভেম্বর (হি.স.) : নিশ্চিত মৃত্যুর হাত থেকে সৌভাগ্যক্রমে রক্ষা পেয়েছে অসম পর্যটন উন্নয়ন নিগমের এসকোর্ট-বাহিনী। বুধবার সকালে গুয়াহাটির উপকণ্ঠ সোনাপুর এলাকায় ঘটেছে। এই দুর্ঘটনায় এসকোর্টের পাঁচ পুলিশকর্মী আহত হয়েছেন। তাঁদের একজনকে সংকটজনক অবস্থায় গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে সোনাপুর হাসপাতালে।
অসম পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান জয়ন্তমল্ল বরুয়া রয়েছেন যোরহাটে। তাঁকে নিয়ে আসার জন্য এদিন সকালে গুয়াহাটি থেকে উজানের দিকে এএস ০১ ডিএইচ ৬২৬৩ নম্বরের গাড়ি নিয়ে যাচ্ছিল এসকোর্ট-বহিনী। একই দিকে এসকোর্টের আগে আগে যাচ্ছিল এএস ০১ ডিসি ০২৬৪ নম্বরের একটি ডাম্পার। কিন্তু মাঝপথে আচমকা ডাম্পারখানা মোড় নিয়ে নেওয়ার ফলে এসকোর্টের সঙ্গে সংঘৰ্ষ ঘটে ডাম্পারের।
এ ঘটনায় এসকোর্টের পাঁচ পুলিশকর্মী জখম হন। তাঁদের সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় সোনাপুর জেলা হাসপাতালে। জেলা হাসপাতালে অন্যদের চিকিৎসা শুরু হলেও আঘাতের ফলে তাঁর অবস্থা গুরুতর বলে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয় হাবিলদার নগেনচন্দ্ৰ দাসকে।
এদিকে দুর্ঘটনা সংঘটিত করে তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে ডাম্পার নিয়ে পালিয়ে যায় ডাম্পারটি। এ ব্যাপারে পুলিশ এক মামলা রুজু করে ডাম্পার-সহ তার চালককে আটক করতে তালাশি চালিয়েছে সোনাপুর পুলিশ।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top