News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ কোরিয়ায় শক্তিশালী ভূকম্পন, কম্পাঙ্ক ৫.৫
Image

দক্ষিণ কোরিয়ায় শক্তিশালী ভূকম্পন, কম্পাঙ্ক ৫.৫

সিওল, ১৫ নভেম্বর (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূল| ভূকম্পন অনুভূত হয়েছে গিয়ংসাঙ প্রদেশের পোহাঙ-এ| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৫| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও, ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি| ভূকম্পনের তীব্রতায় কেঁপে ওঠে বহু বহুতল| তবে, উলসানে সিঙ্গোরি ৩ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রভাবিত হয়নি|
দক্ষিণ কোরিয়ার ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, স্থানীয় সময় অনুযায়ী বুধবার দুপুর ২.২৯ মিনিট নাগাদ ৫.৫ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলে| ভূকম্পন অনুভূত হয়েছে গিয়ংসাঙ প্রদেশের পোহাঙ-এ| কম্পনের টের পাওয়া যায় বন্দর শহর বুসানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায়| দক্ষিণ কোরিয়ার আবহাওয়া দফতর জানিয়েছে, ভূমিকম্পের উত্সস্থল ছিল পোহাঙ থেকে ৬ কিলোমিটার দূরে| প্রথম ভূকম্পনের কিছু পরে ৫.৪ তীব্রতার কম্পন পুনরায় অনুভূত হয়| ভূকম্পনের জেরে বহু বহুতল কেঁপে ওঠে| আতঙ্ক ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন বহু মানুষ| তবে, জোরালো ভূমিকম্পে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top