News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে আইনজীবীদেরও দায়িত্ব নিতে পরামর্শ মিনাক্ষি লেখির
Image

রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে আইনজীবীদেরও দায়িত্ব নিতে পরামর্শ মিনাক্ষি লেখির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে আইনজীবীদেরও দায়িত্ব নিতে পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী তথা বিজেপি সাংসদ মিনাক্ষি লেখি৷ তাঁর বক্তব্য, আইনের প্রতিষ্ঠার আইনজীবীরা হাইকোর্টে আবেদন জানাতে পারেন৷ হাইকোর্টে বিচার না মিললে প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্ত হতে পারেন৷ এক্ষেত্রে আইনজীবীদের সমস্তরকম সহায়তা করা হবে৷ পাশাপাশি এই রাজ্যে সরকার পরিবর্তনেও আইনজীবীদের ভূমিকা নিতে হবে বলে বার্তা দিয়েছেন তিনি৷

শনিবার বিজেপি সংসদীয় প্রতিনিধি দলের সদস্য হিসাবে রাজ্যে এসেই মিনাক্ষি লেখি সোজা জিবি হাসপাতালে চলে যান৷ সেখানে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন৷ জিবি হাসপাতালের অবস্থা দেখে তিনি চরম হতাশা প্রকাশ করেছেন৷ সেখান থেকে ফিরে আগরতলা প্রেস ক্লাবে বিজেপির উদ্যোগে আয়োজিত আইনজীবী সম্মেলনে অংশ নেন তিনি৷ এই সম্মেলনে মিনাক্ষি লেখি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে আইনজীবীদের দ্বায়িত্ব নেওয়া উচিত৷ যেখানে পুলিশ মামলা নিচ্ছেনা, এমন অভিযোগ উঠছে, সেখানে আইনজীবীরা মেজিস্ট্রেটের দ্বারস্ত হতে পারেন৷ সিআরপিসি ধারা ১৫৬(৩) মোতাবেক মেজিস্ট্রেট পুলিশকে মামলা নিতে নির্দেশ দিতে পারেন৷ শুধু তাই নয়, আইন শৃঙ্খলা রক্ষায় জনস্বার্থে উচ্চ আদালতের দ্বারস্ত হতে পারেন আইনজীবীরা৷ তিনি আইনজীবীদের আশ্বাস দিয়ে বলেন, জনগণের আইনের অধিকার রক্ষায় উচ্চ আদালতের দ্বারস্ত হোন৷ সেখানে বিচার না মিললে প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্ত হোন৷ বিজেপি সবরকম সহায়তা করতে প্রস্তুত৷ শ্রীমতি লেখি এদিন বলেন, জিবি হাসপাতাল এবং খয়েরপুর এলাকায় ঘুরে দেখার সুবাদে একটা বিষয় স্পষ্ট যে রাজ্যের মানুষ ভীষণ যন্ত্রণায় রয়েছেন৷ কেউই এই রাজ্যে নিরাপদ নন৷ সন্ত্রাসের ফলে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন৷ এই পরিস্থিতি পরিবর্তনে আইনজীবীদেরও বিরাট ভূমিকা পালন করতে হবে৷ শুধু মানুষের অধিকার প্রতিষ্ঠায় নয়, সরকার পরিবর্তনেও আইনজীবীদের দ্বায়িত্ব নিতে হবে৷

এদিন এই সম্মেলনে বিজেপি রাজ্য প্রভারী সুনিল দেওধর এবং বিধায়ক সুদীপ রায় বর্মণ বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির করুন চিত্র তুলে ধরেছেন৷ সাথে তাঁরাও আইনজীবীদের সহায়তা চেয়েছেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top