News Flash

  • Home
  • Uncategorized
  • প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা এড়াতে উপগ্রহ নির্ভর ব্যবস্থা চালু করা হচ্ছে
Image

প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা এড়াতে উপগ্রহ নির্ভর ব্যবস্থা চালু করা হচ্ছে

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে উত্তরোত্তর বাড়ছে দুর্ঘটনা। এর জেরে বিশেষ ব্যবস্থা নিতে চলেছে ভারতীয় রেল। প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা কমাতে সতর্ক করা হবে পথচারীদের। এজন্য উপগ্রহ নির্ভর এক ব্যবস্থার মাধ্যমে পথচারীদের সতর্ক করা হবে।
রেল সূত্রের খবর, বর্তমানে দেশের ১০ হাজার ট্রেনে ইসরোর তৈরি একটি চিপ বসানোর কাজ চলছে। কোনও প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ের ৫০০ মিটারের ভিতর ট্রেন চলে এলে এই চিপ থেকে সিগন্যাল যাবে সংশ্লিষ্ট লেভেল-ক্রসিংয়ের কন্ট্রোলরুমে। সিগন্যাল পাওয়ার পরই একটি হুটার বাজতে শুরু করবে ওই লেভেল-ক্রসিংয়ে। ট্রেন যত এগিয়ে আসবে, হুটারের আওয়াজ তত বাড়বে। ট্রেন ওই লেভেল-ক্রসিং ছেড়ে পেরিয়ে যাওয়ার পর হুটার থেমে যাবে।
এই হুটারের আওয়াজ শুনেই লেভেল-ক্রসিং ও ট্রেনের আগমন সম্বন্ধে সতর্ক হতে পারবেন পথচারী ও ট্রেনচালকরা। পাশাপাশি এইসঙ্গে উপগ্রহ ভিত্তিক এই ব্যবস্থায় কোনও ট্রেন সেই মুহূর্তে কোথায় আছে, জানা যাবে তাও।
রেল সূত্রে খবর, ভারতে প্রায় ৭২৫৪টি প্রহরীবিহীন লেভেল-ক্রসিং রয়েছে। প্রাথমিকভাবে দিল্লি-গুয়াহাটি রুটে চালু হবে এই ব্যবস্থা। পরবর্তী সময়ে দেশের অন্য রেলগেটেও এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top