News Flash

  • Home
  • Uncategorized
  • নিজের টুইট জল্পনার অবসান ঘটালেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী
Image

নিজের টুইট জল্পনার অবসান ঘটালেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীর টুইট নিয়ে আছে নানান জল্পনা। কে তার হয়ে টুইট করেন তা সংবাদ মাধ্যমের কাছে একটি কৌতূহলের বিষয়। রাহুল রসিকতা করে সম্প্রতি জানিয়েছিলেন, একটি পোষা কুকুর তার হয়ে টুইট করে। টুইট যন্ত্রণার অবসান ঘটিয়ে রাহুল গান্ধী বলেন, তাঁর হয়ে টুইট করার জন্যে তিন-চারজনের একটি দল রয়েছে। ওদের সঙ্গে আলোচনা করে টুইটের বিষয়বস্তু ঠিক করা হয়। তারপর রাহুলের ওই সহযোগীরাই টুইট করেন।
তাঁকে লক্ষ্য করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বিজেপি-র প্রথম সারির নেতাদের একের পর এক খোঁচা টুইটারের মাধ্যমেই সামলান সোনিয়া পুত্র। ইদানিং সেই সব খোঁচা শুধু সামলানই না রীতিমতো পাল্টা খোঁচা দিয়েই একের পর এর টুইট দেখা যায় তাঁর অ্যাকাউন্টে। তা থেকেই কার্যত জল্পনা শুরু হয় এই টুইট তিনি নিজে করেন না তাঁর হয়ে কেউ করে দেয়।
কিছুদিন আগে টুইটারে তাঁর সাধের কুকুর ছানাটির(নাম পিডি) একটি ভিডিও পোস্ট করেন রাহুল। সেই সঙ্গে সেখানে পিডির নাম করেই লেখা হয়, ”মজা করে যা এখানে পোস্ট করা হয় তা আমিই করি।” তাঁর সেই টুইট নিয়ে সোশ্যাল মিডিয়া একসময় রীতিমতো সরগরম হয়ে ওঠে। তবে, জল্পনা তাতে না কমে বরং বেড়ে যায়।
অবশেষে রবিবার সকালে বিষয়টি পরিষ্কার করলেন রাহুল। তিনি জানালেন, তিন থেকে চার জনের একটি দল রয়েছে। আমার সঙ্গে আলোচনার পরই বিভিন্ন ইস্যুতে টুইটারে পোস্ট করেন তাঁরা। তবে, যেকোনও রাজনৈতিক পোস্ট যে তিনি নিজেই করেন তা জানিয়েছেন কংগ্রেস সহ-সভাপতি।
প্রসঙ্গত, জুলাই ২০১৭ পর্যন্ত টুইটারে রাহুলের ফলোয়ার সংখ্যা ছিল ২৪.৯৩ লাখ। সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে ৩৪ লাখ। আর এই বৃদ্ধি নিয়েই সরগরম ই-দুনিয়া।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top