News Flash

  • Home
  • Uncategorized
  • দুঃসাহসিক চুরি, পুলিশের ভূমিকায় ক্ষোভ
Image

দুঃসাহসিক চুরি, পুলিশের ভূমিকায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ বোধজংনগর থানার অধীন খয়েরপুর বাজারে মুদির দোকানে তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরি৷ ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে খয়েরপুর দত্তপাড়া এলাকায়৷ সকালে স্থানীয় মানুষ দোকানে চুরির খবর মালিককে জানায়৷ খবর পেয়ে দোকান মালিক দ্রুত ঘটনাস্থলে যান৷ দোকান মালিক মৃণাল দত্ত জানান, তিনি গিয়ে দেখেন দোকানের দরজা খোলা৷
তিনি খবর দেন বোধজংনগর থানায়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে৷ মামলা রুজু করা হয়েছে৷ প্রাথমিকভাবে অনুমান লক্ষাধিক টাকার মালপত্র নিয়ে গিয়েছে৷ পরিবারের উপার্জনের একমাত্র সম্বল মুদির দোকানে চুরির পর কান্নায় ভেঙ্গে পড়েছে দোকান মালিক৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top