News Flash

  • Home
  • Uncategorized
  • কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে নেশা সামগ্রী চোরাচালান, বিস্তর গাঁজা ও টেবলেট বাজেয়াপ্ত
Image

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে নেশা সামগ্রী চোরাচালান, বিস্তর গাঁজা ও টেবলেট বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ এতদিন জাতীয় সড়ক দিয়ে নেশা সামগ্রীর চোরাচালন হত৷ এখন রেলে করে চোরাচালন হচ্ছে৷ তার

আগরতলা রেল স্টেশনে উদ্ধারকৃত গাঁজা সহ অন্যান্য নেশা সামগ্রী৷ ছবি নিজস্ব৷

প্রমাণ মিলল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে গাঁজা সহ অন্যান্য নেশা সামগ্রী উদ্ধারে৷ প্রায় তিন লক্ষ টাকার নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে৷ তবে, এই নেশা সামগ্রী যার নামে পার্সেল হিসেবে এসেছে সেই ব্যক্তির কোন হদিশ খবর লেখা পর্যন্ত জিআরপি থানার পুলিশ দিতে পারেনি৷ পার্সেলের উপর লেখা ছিল শিবু সরকার৷ ঠিকানা আগরতলা৷ জিআরপির তরফ থেকে ঐ ব্যক্তির সাথে যোগাযোগ করেছে, তাকে বলা হয়েছিল আগরতলা রেল স্টেশনে আসার জন্য৷ কিন্তু, ঐ ব্যক্তি নাকি পৌঁছেননি৷

সংবাদে প্রকাশ, শুক্রবার সন্ধ্যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি আগরতলা স্টেশনে এসে পৌঁছে৷ এর আগেই রাজ্য পুলিশের আই জি (সাউদার্ন) এর তরফ থেকে পুলিশ হেডকোয়র্টারের আই জি-কে জানানো হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে কিছু সন্দেহজনক পার্সেল আগরতলায় আনা হচ্ছে৷ সেই খবরের ভিত্তিতে আগরতলা স্টেশনে পৌঁছতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটিতে তল্লাসী চালানো হয়৷ তল্লাসী চালানোর পর কিছু পার্সেল সন্দেহজনক অবস্থায় পাওয়া যায়৷

শনিবার সকালে ঐ পার্সেলের মালিক জনৈক শিবু সরকারের সাথে যোগাযোগ কর পুলিশ জানায় যাতে তিনি রেল স্টেশনে গিয়ে পার্সেল নিয়ে যায়৷ ঐ ব্যক্তি আসবে বলে তিন ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও তিনি স্টেশনে পৌঁছেননি৷ পরে পদস্থ পুলিশ অফিসাররা ঐ পার্সেল খুলে৷ পার্সেল খুলে তো পুলিশ কর্মীদের চোখ কপালে৷ ৩০টি প্যাকেটে শুকনো গাঁজা ভর্তি৷ তাছাড়া আরও কিছু প্যাকেটের মধ্যে অন্যান্য সামগ্রীর মাঝে লুকিয়ে রাখা হয়েছে কিছু নেশার টেবলেট ও উত্তেজনা বর্ধক টেবলেট৷ পুলিশ ঐসব সামগ্রী সিজ করেছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top