News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসিতে ইনার লাইন পারমিট চালু করা সহ আট দফা দাবীতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্যপালকে স্মারকলিপি আইওয়াইএফটির
Image

এডিসিতে ইনার লাইন পারমিট চালু করা সহ আট দফা দাবীতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্যপালকে স্মারকলিপি আইওয়াইএফটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ এডিসি এলাকায় ইনার লাইন পারমিট চালু করা সহ আট দফা দাবী আদায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

আইওয়াইএফটির মিছিলের গতি পুলিশ রোধ করে শহরের সার্কিট হাউস সংলগ্ণ এলাকায়৷ শনিবার তোলা ছবি নিজস্ব৷

উদ্দেশ্যে রাজ্যপাল তথাগত রায়ের কাছে স্মারকলিপি তুলে দিয়েছে আইএনপিটির যুব সংগঠন আইওয়াইএফটি৷ পূর্ব ঘোষিত সূচী অনুযায়ী শনিবার কয়েক হাজার আইওয়াইএফটি’র কর্মী আগরতলায় রবীন্দ্র ভবনের সামনে একত্রিত হয়৷ সেখান থেকে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কুঞ্জবনের দিকে এগুতে থাকে৷

এদিকে, এই মিছিলের গতি রোধ করার জন্য আগে থেকেই রণসাজে সজ্জিত ছিল৷ মিছিলটি সেখানে পৌঁছতেই পুলিশ গতি রোধ করে৷ সেখান থেকে এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপাল তথাগত রায়ের সাথে দেখা করে দাবী সম্বলিত স্মারকলিপি তুলে দিয়েছেন৷
সংগঠনের তরফ থেকে যে দাবীগুলি রাখা হয়েছে, সেগুলির মধ্যে রয়েছে এডিসির হাতে আরও ক্ষমতা দিতে হবে৷ সরাসরি অর্থ বরাদ্দ করতে হবে৷ ইনার লাইন পারমিট চালু করতে হবে৷ ত্রিপুরা বিধানসভায় পঞ্চাশ শতাংশ আসন উপজাতিদের জন্য সংরক্ষিত করতে হবে৷ উপজাতিদের জন্য সংরক্ষিত সমস্ত ব্যাকলগ শূন্যপদ অবিলম্বে পূরণ করতে হবে৷ ইন্দিরা-মুজিব চুক্তি ১৯৭১ কার্যকর করতে হবে৷ ককবরক ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলের অন্তভূর্ক্ত করতে হবে এবং ককবরককে সমস্ত সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠান ও অফিসে কার্যকর করতে হবে৷ নাগরিকত্ব আইন, ১৯৫৫ (সংশোধন) বিল ২০১৬ কে প্রত্যাহার করতে হবে ইত্যাদি৷ এই দাবীগুলি নিয়ে এদিন আইএনপিটির যুব সংগঠন যে মিছিল করেছে তাকে রাজনৈতিক মহল মনে করছে বিজয় রাঙ্খল শক্তির মহড়া দিয়েছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top