News Flash

  • Home
  • Uncategorized
  • পাক চক্রান্ত উপেক্ষা করে শান্তি ফিরছে কাশ্মীরে, দাবি রাজনাথ সিংয়ের
Image

পাক চক্রান্ত উপেক্ষা করে শান্তি ফিরছে কাশ্মীরে, দাবি রাজনাথ সিংয়ের

লখনউ, ১২ নভেম্বর (হি.স.) : পাকিস্তানের চক্রান্তকে উপেক্ষা করে শান্তি ফিরছে জম্মু-কাশ্মীরে৷ রবিবার লখনউয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ ভূস্বর্গে জঙ্গিদের তৎপরতায় রাশ টানার জন্য তিনি কৃতিত্ব দিয়েছেন সেনা, আধাসেনা, কাশ্মীর পুলিশ ও গোয়েন্দাদেরকেই৷ একই সঙ্গে তিনি ভারতীয় মুসলিমদেরও ধন্যবাদ দিয়েছেন৷ তাঁর বক্তব্য, ভারতে জঙ্গি হামলা কমে যাওয়ার জন্য ভারতের মুসলিমদের বড় ভূমিকা রয়েছে৷ কারণ, এদেশের মুসলিম বিশ্বের অন্য দেশের মুসলিমদের মতো ততটা উগ্রপন্থায় বিশ্বাস করেন না৷ তাই আইসিসের থেকে ভারতের ভয় ততটা নেই বলেই মনে করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷
এদিকে কাশ্মীরের পরিস্থিতির যে উন্নতি হচ্ছে, তার ব্যাখ্যা দিতে গিয়ে কিছু পরিসংখ্যানও তুলে ধরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ তিনি জানিয়েছেন, জম্মু-কাশ্মীরে ১৯৯৫ সালে জঙ্গিযোগ সংক্রান্ত ৮৬ হাজার ঘটনা ঘটেছিল৷ আর এ বছর সেই সংখ্যাটাই কমে দাঁড়িয়েছে তিনশোতে৷ তাছাড়া কেন্দ্র যে দ্রুত কাশ্মীর পরিস্থিতির উন্নতি চায়, সেকথাও জানিয়েছেন রাজনাথ৷ তার স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি কাশ্মীর সমস্যা সমাধানে কেন্দ্রের তরফে মধ্যস্থতাকারী নিয়োগের বিষয়টি উল্লেখ করেছেন৷ রাজনাথের দাবি, প্রাক্তন আইবি প্রধান দীনেশ্বর শর্মা মধ্যস্থতাকারী হিসেবে কথা বলবেন স্বপক্ষের সঙ্গে৷ সেই তালিকায় হুরিয়তও রয়েছে৷ কেন্দ্রের বিজেপি সরকার সরাসরি কাশ্মীরের সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করতে চায় বলেও এদিন দাবি করেছেন রাজনাথ৷
একই সঙ্গে রাজনাথ এদিন কাশ্মীরী পণ্ডিতদের নিয়েও মুখ খুলেছেন৷ তিনি বলেন, কাশ্মীরী পণ্ডিতদের পুনর্বাসন সবপক্ষই চায়৷ এ নিয়ে ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সঈদ সদিচ্ছাও প্রকাশ করেছিলেন৷ কিন্তু ভূস্বর্গে নতুন করে অশান্তি শুরু হওয়ায়, সেই প্রক্রিয়া ধাক্কা খেয়েছে৷ এ নিয়ে জম্মু-কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে কেন্দ্রের আলোচনাও হয়েছে বলে তিনি জানান৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top