News Flash

  • Home
  • Uncategorized
  • কেরলে দুষ্কৃতীদের গুলিতে নিহত এক আরএসএস কর্মী
Image

কেরলে দুষ্কৃতীদের গুলিতে নিহত এক আরএসএস কর্মী

ত্রিচূড়, ১২ নভেম্বর (হি.স.) : বাম শাসিত কেরলে ফের আক্রান্ত আরএসএস। সূত্রের খবর অনুযায়ী কেরলের ত্রিচূড়ের নেনমানিক্কাড়া এলাকায় বছর ২৩ এর আনন্দ নামে এক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ কর্মীকে রবিবার প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করে একদল দুষ্কৃতী। প্রত্যক্ষদর্শীদের দাবি আনন্দ নামে আরএসএস কর্মী রবিবার সকালে মোটরবাইকে করে বেরিয়েছিল। সেই সময় গাড়িতে করে একদল দুষ্কৃতী তার উপর চড়াও হয়। রাস্তায় ফেলে তাকে বেধড়ক পেটানো হয়। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
এই হত্যাকাণ্ডের জন্য তিনি বিজেপি কেরলের শাসকদল সিপিআইএমকেই দায়ী করে। বিজেপির দাবি বামেদের রাজনৈতিক সন্ত্রাসের জেরে ১২০ জন বিজেপি কর্মী নিহত হন। বিজেপি আরও দাবি করেন পিন্নারাই বিজয়ন মুখ্যমন্ত্রী পদে বসার পরে গত এক বছরে ১৪ জন বিজেপি কর্মী নিহত হয়েছে। এই বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি কুম্মানাম রাজশেখরণ বলেছেন, ‘কেরলে এখনও রক্ত ঝড়াচ্ছে বামপন্থী সন্ত্রাসবাদীরা । বিজেপি কর্মী আনন্দকে ত্রিচূড়ে নৃশংসভাবে খুন করা হয়েছে । কেরলে জঙ্গল রাজ ফেরাচ্ছে বাম দুষ্কৃতীরা।’

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top