News Flash

  • Home
  • Uncategorized
  • আসিয়ান সম্মেলনে যোগ দিতে রবিবার ফিলিপিন্স উড়ে গেলেন প্রধানমন্ত্রী মোদী
Image

আসিয়ান সম্মেলনে যোগ দিতে রবিবার ফিলিপিন্স উড়ে গেলেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.) : আসিয়ান সম্মেলনে যোগ দেওয়ার জন্য তিনদিনের সফরে রবিবার ফিলিপিন্সের উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার এক ট্যুইট বার্তা প্রধানমন্ত্রী জানিয়েছেন, আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ভারত। পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ভারতের ‘পুবে তাকাও নীতি’কে বাস্তবায়িত করার জন্যই তার এই সফর। আসিয়ান সম্মেলন ছাড়াও তিনি পূর্ব এশিয়া গোষ্ঠীভুক্ত দেশগুলির সম্মেলনেও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অন্যদিকে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। ফিলিপিন্সের রাষ্ট্রপতি রডরিগো ডুটারটি সঙ্গে বৈঠক করা ছাড়াও তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠক করবেন তিনি। গত চার মাসে এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন দুইদেশের রাষ্ট্রপ্রধান। সূত্রের খবর অনুযায়ী আন্তর্জাতিক সন্ত্রাসবাদে পাকিস্তানের ভূমিকা এবং রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হওয়ার কথা ।উল্লেখ্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের বাড়বাড়ন্ত থামানোর জন্য তৎপর ভারত। আর সেই কারণে আসিয়ান সম্মেলনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারত। এছাড়াও ভারতে বিনিয়োগ করার জন্য আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির শিল্পপতিদের বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top