News Flash

  • Home
  • Uncategorized
  • বায়ু দূষণ রোধে ১২৩ টি কারখানার উৎপাদন বন্ধ রাখার নির্দেশ উত্তরপ্রদেশ সরকারের
Image

বায়ু দূষণ রোধে ১২৩ টি কারখানার উৎপাদন বন্ধ রাখার নির্দেশ উত্তরপ্রদেশ সরকারের

মুজফফনগর, ১১ নভেম্বর (হি.স.) : বায়ু তথা পরিবেশ দূষণ রোধে কড়া পদক্ষেপ নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। সেই মর্মে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে এক নির্দেশিকা জারি করে আগামী ১৪ ই নভেম্বর পর্যন্ত রাজ্যের আটটি চিনির মিলসহ ১২৩ টি কারখানার উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে দাবি করা হয়েছে জাতীয় গ্রিন ট্রাইবুন্যালের নির্দেশিত পরিবেশ বিধি না মেনে সংশ্লিষ্ট ওই কারখানাগুলি পণ্য উৎপাদন করে যাচ্ছিল। তার ফলে বায়ু দূষণের মাত্রা বেড়েই চলেছিল। তাই আগামী ১৪ ই নভেম্বর পর্যন্ত তাদের পণ্য উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার।এছাড়া যেসব গাড়িগুলির ১০ থেকে ১৫ বছরের পুরনো সেইগুলির লাইসেন্স বাতিল করে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। অন্যদিকে দূষণ বিধি না মানার জন্য ২০০টি পথ চলতি গাড়ির উপর জরিমানা ধার্য করেছে প্রশাসন।
এদিকে রাজধানী দিল্লির সংলগ্ন এলাকা এনসিআরেও বায়ুদূষণের মাত্রা অতিরিক্ত হারে বেড়ে চলেছে। তাই এনসিআর অঞ্চলে থাকা উত্তরপ্রদেশে ভাগপথ, মিরট, গৌতমবুদ্ধ, গাজিয়াবাদ, বুলন্দশর জেলাগুলির ক্রমাগত বায়ু দূষণের ফলে ঘন কুয়াশা চাদরে ঢেকে গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী অতিরিক্ত কুয়াশার ফলে দৃশ্যমানতা কমে গিয়েছে তার ফলে গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে।
এদিকে শনিবারে দিল্লি এনসিআর এলাকায় এয়ার কুয়ালিটি ইনডেক্স ৫০০ র নিচে ছিল। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নাগরিকদের অতিরিক্ত জল খাওয়ার নির্দেশ দিয়েছেন। অতিরিক্ত ঘন কুয়াশা বা অতিরিক্ত ধুলোময় এলাকায় যেতে নিষেধ করেছেন তিনি।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top