News Flash

  • Home
  • Uncategorized
  • আপাতত রাজধানীতে চালু হচ্ছে না জোড়-বিজোড় নীতি, অসন্তুষ্ট কেজরিওয়াল সরকার
Image

আপাতত রাজধানীতে চালু হচ্ছে না জোড়-বিজোড় নীতি, অসন্তুষ্ট কেজরিওয়াল সরকার

নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.): আপাতত রাজধানীতে চালু হচ্ছে না জোড়-বিজোড় নীতি| জাতীয় গ্রিন ট্রাইৱুনাল আদালতের সিদ্ধান্তে অসেন্তাষ প্রকাশ করে অরবিন্দ কেজরিওয়াল সরকারের তরফে জানানো হয়েছে, জাতীয় গ্রিন ট্রাইৱুনালের সিদ্ধান্তে আমরা খুশি নই| পুনরায় আবেদন করা হবে| ততদিন পর্যন্ত রাজধানী চালু হচ্ছে না জোড়-বিজোড় নীতি| শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিল্লির পরিবহণ মন্ত্রী কৈলাশ গেহলট জানিয়েছেন, ‘মোটরবাইক চালানো ও মহিলা চালকদের জাতীয় গ্রিন ট্রাইৱুনাল ছাড় না দেওয়ার জন্যই সিদ্ধান্ত প্রত্যাহার করছি আমরা| ফের আবেদন করা হবে আদালতে| ততদিন পর্যন্ত চালু হচ্ছে না জোড়-বিজোড় নীতি| পরিবহণ মন্ত্রী আরও জানিয়েছেন, আগামী সোমবার জাতীয় গ্রিন ট্রাইৱুনালে পুনরায় আবেদন করা হবে|
ধোঁয়াশাচ্ছন্ন রাজধানী এই মুহূর্তে যথেষ্ট উদ্বেগের ও চিন্তার বিষয়| চলতি সপ্তাহে প্রতিদিনই ঘন ধোঁয়াশার চাদরে ঘুম ভেঙেছে রাজধানীর মানুষজনের| মাত্রাতিরিক্ত ধোঁয়াশার কারণে রবিবার পর্যন্ত দিল্লির সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি প্রশাসন| দূষণ রোধে দিল্লিতে জোড়-বিজোড় নীতিতেও সাড় দিয়েছে জাতীয় গ্রিন ট্রাইৱুনাল| জাতীয় গ্রিন ট্রাইৱুনালের ছাড়পত্রের পর সোমবার থেকে জোড়-বিজোড় চালু হওয়ার কথা ছিল| কিন্তু, অরবিন্দ কেজরিওয়াল সরকারের তরফে জানানো হয়েছে, জাতীয় গ্রিন ট্রাইৱুনালের সিদ্ধান্তে অখুশি তারা| এদিন দিল্লি সরকারের সমালোচনা করে বিচারপতিরা বলেছেন, পরিবেশবিদরা যেখানে একাধিক পদক্ষেপের পরামর্শ দিচ্ছেন, রাজ্য সরকার যেখানে শুধুমাত্র জোড়-বিজোড় নিয়েই ব্যস্ত|
এদিকে, তীব্র ধোঁয়াশা থেকে এবার হয়তো সাময়িক মুক্তি পেতে চলেছেন দিল্লিবাসী, সৌজন্যে বৃষ্টি| শনিবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ধোঁয়াশা থেকে মুক্তি দিতে হালকা বৃষ্টি হতে পারে রাজধানীতে| বৃষ্টি হলেই অনেকটা কাটবে ধোঁয়াশা| আবহবিদরা জানিয়েছেন, শনিবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস| সকাল ৫.৩০ মিনিট নাগাদ দশ্যমানতা ছিল ৮০০ মিটার| পরে সকাল ৮.৩০ মিনিট নাগাদ দৃশ্যমানতা পৌঁছয় ৫০০ মিটারে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top