News Flash

  • Home
  • Uncategorized
  • স্বচ্ছ ভারত সমালোচনা করে কেন্দ্রের তোপের মুখে রাষ্ট্রপুঞ্জের নিয়োজিত বিশেষজ্ঞ
Image

স্বচ্ছ ভারত সমালোচনা করে কেন্দ্রের তোপের মুখে রাষ্ট্রপুঞ্জের নিয়োজিত বিশেষজ্ঞ

নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প স্বচ্ছ ভারত অভিযানের সমালোচনা করে কেন্দ্রের তোপের মুখে রাষ্ট্রপুঞ্জের নিয়োজিত বিশেষজ্ঞ। রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি, লিও হেলার নামের সেই বিশেষজ্ঞ ব্যক্তি ভারতের বিভিন্ন গ্রাম, শহরাঞ্চল এবং বস্তি এলাকায় গিয়েছিলেন। স্বচ্ছ ভারত অভিযানের বহুল প্রচার সত্ত্বেও সেখানে গিয়ে লিও হেলারের মনে হয়েছে পরিস্কার-পরিচ্ছন্নতা, স্বচ্ছ পানীয় জল এগুলো এখনও শুধুমাত্র খাতায় কলমেই আবদ্ধ হয়ে রয়েছে। বাস্তবে মানুষের প্রাথমিক অধিকার হয়ে উঠতে পারেনি। মূলত গ্রামগঞ্জ বা বস্তি এলাকায় বহু মানুষ রয়েছেন যাঁদের কোনও সরকারি নথি নেই। তাঁরা জানেনই না সঠিক ভাবে কীভাবে কার্যকর করা যায় এই প্রকল্প। কারণ, সরকারের এই অভিযানের সঠিক কোনও মুখই নেই। যাঁরা তাঁদের নির্দেশ দেবে।
লিও হেলার তাঁর বক্তব্যে আরও বলেন, এই প্রকল্পের আওতায় শৌচাগার তৈরিতে বিশেষ জোর দেওয়া হলেও, পরিশ্রুত পানীয় জলের কোনও উল্লেখ করা হয়নি। একটি সাংবাদিক বৈঠক ডেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তাঁর বক্তব্য পরিস্কার করে বলেছেন হেলার। তিনি সেখানে আরও দাবি করেছেন, যেখানেই তিনি গিয়েছেন তিনি দেখেছেন ক্লিন ইন্ডিয়ার লোগোয় মহাত্মা গাঁধীর চশমার ছবি রয়েছে। তৃতীয় বছরে পৌঁছে গিয়েছে এই প্রকল্প। এখন সময় হয়েছে সেই লেন্স সরিয়ে মানবাধিকারের লেন্সের নজরে প্রকল্পটি বিচার করে দেখার।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top