News Flash

  • Home
  • Uncategorized
  • ক্ষয়িষ্ণু শক্তি পুণরুদ্ধারে কংগ্রেস
Image

ক্ষয়িষ্ণু শক্তি পুণরুদ্ধারে কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১০ নভেম্বর৷৷ রাজ্যে ক্ষয়িষ্ণু শক্তি পুনরুদ্ধারে মাঠে নেমেছে প্রদেশে কংগ্রেস৷ গ্রামীণ এলাকায় জনগণের আত্ম-সামাজিক অধিকার সুরক্ষার দাবীতে শুক্রবার প্রদেশ কংগ্রেসের উদ্যোগে উদয়পুর টাউন হলে রাজীব গান্ধী পঞ্চায়েত রাজ্য সংগঠন সেমিনার অনুষ্ঠিত হয়৷ সম্মেলনে উদ্বোধনের ভাষণে দেশের সরকারের সমালোচনায় মুখর হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা৷ তাঁর অভিযোগ, কংগ্রেস দেশে পঞ্চায়েত ব্যবস্থা চালু করে ক্ষমতার বিবেকন্দ্রীকরণ করেছিলে৷ সরকারে সুযোগ সুবিধাগুলি জনগনকে পৌঁছে দিতে তৎকালীন কংগ্রেস সরকার বহুবিধ প্রকল্প রূপায়ন করেছিলে৷ বীরজিৎ সিনহা পঞ্চায়েতস্তরে জনগণের জন্য সরকারের সুযোগ সুবিধা প্রদানে দেশের ও রাজ্যের সরকারের ব্যর্থতা তোলে ধরেছেন৷ শাসক বামফ্রন্ট গত ২৪ বছর ধরে পঞ্চায়েত পর্যন্ত ক্ষমতায় থাকা সত্ত্বেও বাস্তবিধ দিক দিয়ে উন্নয়ন হয়নি বলে সুর চড়িয়েছেন বীরজিৎ সিনহা৷ ১৮’র ভোটে বামবিরোধী শক্তি সঞ্চয় করে জনাদেশ নিয়ে বাম হটাও এবং বিজেপি রুখতে কংগ্রেস বলিষ্ট পদক্ষেপ গ্রহণ করবে, দাবী করেছেন শ্রী সিনহা৷ উপস্থিত ছিলেন পিসিসি সম্পাদক জয়দুল হুসেন, এস সি সেলের সম্পাদক রতন দাস প্রমুখ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top