News Flash

Image

জাতীয় সড়কে মৃত উট উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৯ নভেম্বর৷৷ মৃত উট উদ্ধার হয়েছে চুরাইবাড়িতে৷ ত্রিপুরা সীমান্ত থেকে মাত্র ২০০ মিটার দূরে চুরাইবাড়ির মতলবি মোকামের পাশে ৮নং অসম-ত্রিপুরা জাতীয় সড়কে মৃত অবস্থায় উট পাওয়া গেছে৷ আজ সকালে স্থানীয় জনগন মৃত উটটিকে দেখতে পান৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অসমের চুরাইবাড়ি বনদপ্তর ও পুলিশকে৷ ঘটনাস্থলে ছুটে আসেন বনদপ্তরের কর্মী ও পুলিশ৷ ছুটে আসেন পাথারকান্দি রেঞ্জের রেঞ্জার৷ তাঁরা ঘটনাস্থলে এসে মৃত উটটিকে দেখে পশু চিকিৎসক এনে ময়না তদন্ত করান৷ সাথে কে বা কারা এই উটটিকে মৃত অবস্থায় ফেলে রেখে চলে গেছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও বন দপ্তর৷ এদিকে স্থানীয় জনগনের বক্তব্য, এই উটটিকে ত্রিপুরাতে পাচারের উদ্দেশ্যে নিয়ে এসেছিল একটি চক্র৷ কিন্তু অসম-ত্রিপুরা সীমান্ত চুরাইবাড়ি মতলবি মুকামের পাশে আসার পর উটটির মৃত্যু হয়৷ ফলে, এখানেই মৃত উটটিকে চক্রটি ফেলে রেখে পালিয়েছে বলে স্থানীয়দের ধারনা৷ অপরদিকে অসমের চুরাইবাড়ি থানার ওসি সুদীপ ভট্টাচার্য্য জানিয়েছেন, তাঁরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে উটটিকে মৃত অবস্থায় পেয়েছেন৷ এখন তদন্ত শুরু করেছেন কে বা কারা মৃত উটটিকে রাস্তার পাশে ফেলে রেখে গেছে৷ তবে খুব তাড়াতাড়ি এই উট পাচার চক্রটিকে জালে তুলবেন বলে তিনি জানিয়েছেন৷ এদিন অসম-ত্রিপুরা সীমান্তে মৃত উটকে দেখতে উভয় সীমান্তের মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top