News Flash

  • Home
  • Uncategorized
  • পদ্মাবতী সিনেমা তৈরির টাকা কোথা থেকে আসছে খতিয়ে দেখা উচিত : স্বামী
Image

পদ্মাবতী সিনেমা তৈরির টাকা কোথা থেকে আসছে খতিয়ে দেখা উচিত : স্বামী

নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.) : পদ্মাবতী সিনেমা নিয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ সুব্রহ্মনম স্বামী। তিনি বলেন সিনেমাটি তৈরির টাকা কোথা থেকে

বিজেপি সাংসদ সুব্রহ্মণম স্বামী

আসছে তা খতিয়ে দেখা উচিত। তার দাবি সিংহভাগ বলিউড সিনেমার প্রযোজনার টাকা আসে দুবাই থেকে। বলিউডে মুসলমান শাসকদের উপর ভিত্তি করে নির্মিত সিনেমাগুলির তৈরির টাকা আসে দুবাই থেকে। তিনি প্রশাসনের কাছে আর্জি জানান এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করতে।
এদিকে, শুক্রবার সুপ্রিম কোর্টের দীপক মিশ্রা, এএম খানউইকর, ডিওয়াই চন্দ্রচূড় নিয়ে গঠিত তিন সদস্যের ডিভিশন বেঞ্জ পদ্মাবতীর প্রদর্শনের বন্ধের আর্জি খারিজ করে দিয়ে জানায় সেন্সর বোর্ড গাইড লাইন মেনেই সিনেমাটিকে সার্টিফিকেট দিয়েছে। তাই এর প্রদর্শন বন্ধ হবে না।
অন্যদিকে, এই সিনেমা সঙ্গে যুক্ত অভিনেতা রাজা মুরাদ বিজেপি সাংসদের দাবিকে খারিজ করে দিয়ে তার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন। তার দাবি কোন কিছু বলার আগে তার উচিত সিনেমাটিকে ভাল করে দেখা।
সুপ্রিম কোর্টের এই রায়ে স্বস্তি পেল পদ্মাবতী সিনেমার নির্মাতারা। রাজপুত রানী পদ্মাবতীর জীবনীকে ভুল ভাবে সিনেমায় ব্যাখ্যা করেছে বলে অভিযোগ করেন রাজস্থানের একাধিক রাজপুত সংগঠন। সেই মর্মে সিনেমাটির প্রদর্শন বন্ধ করার দাবিতে সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়। শুক্রবার পদ্মাবতী সিনেমা প্রদর্শন কারার আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। তার ফলে আগামী পয়লা ডিসেম্বর গোটা দেশজুড়ে পদ্মাবতী সিনেমার মুক্তির ক্ষেত্রে আর কোন বাঁধা রইল না।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে পদ্মাবতী সিনেমা নিয়ে গোটা দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়। রাজস্থানের একাধিক রাজপুত সংগঠনের দাবি সিনেমায় রানী পদ্মিনীর ইতিহাসকে বিকৃত করে দেখানো হয়েছে। ইতিহাসকে মান্যতা না দিয়ে পরিচালক সঞ্জয়লীলা বনশালী রানী পদ্মাবতীর জীবনীকে ভুল ভাবে ব্যাখ্যা করেছেন। তার ফলে রাজপুতদের ভাবাবেগের আঘাত পেয়েছে। উল্লেখ্য, এর আগে পদ্মাবতীর প্রদর্শন বন্ধ করার জন্য রাজস্থানের বিভিন্ন প্রেক্ষাগৃহকে হুমকিও দেওয়া রাজপুত সংগঠনের পক্ষ থেকে।
অন্যদিকে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্টে পরিচালক সঞ্জয়লীলা বনশালী দাবি করেছেন সিনেমায় রানী পদ্মিনীর সাহসিকতাকে পূর্ণভাবে মর্যাদা দেওয়া হয়েছে। উল্লেখ্য রানী পদ্মাবতী চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাডুকোণ ও আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রণবীর সিংকে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top