News Flash

  • Home
  • Uncategorized
  • ঘোষণা করা হোক হিন্দুরা সংখ্যালঘু ভারতের ৮ রাজ্যে, পিটিশন গ্রহণই করল না সুপ্রিম কোর্ট

ঘোষণা করা হোক হিন্দুরা সংখ্যালঘু ভারতের ৮ রাজ্যে, পিটিশন গ্রহণই করল না সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.): হিন্দুরা সংখ্যালঘু ভারতের ৮ রাজ্যে| এ কথা ঘোষণা করে নির্দেশ দেওয়া হোক কেন্দ্রীয় সরকারকে| এমনই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে যে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল, তা গ্রহণই করল না সর্বোচ্চ আদালত| শুক্রবার বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পারে জাতীয় সংখ্যালঘু কমিশন| শীর্ষ আদালতের পরামর্শ-সেখানেই এই আবেদন করা হোক|
জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, লাক্ষাদ্বীপ, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মণিপুর-এই ৮ রাজ্যে হিন্দুদের সংখ্যালঘু তকমা দেওয়ার আর্জি জানিয়ে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায়| পিটিশনে দাবি করা হয়েছিল, জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, লাক্ষাদ্বীপ, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মণিপুর-এই ৮ রাজ্যে হিন্দুরা সংখ্যালঘু হলেও স্বীকৃতির অভাবে তারা কোনও সুযোগ সুবিধা পায় না| কিন্তু, শুক্রবার সেই পিটিশন গ্রহণই করল না সুপ্রিম কোর্ট| সর্বোচ্চ আদালতের পরামর্শ, এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পারে জাতীয় সংখ্যালঘু কমিশন| সেখানেই এই আবেদন করা হোক|
উল্লেখ্য, ১৯৯৩ সালের নোটিফিকেশন অনুযায়ী, মুসলমান, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ ও পার্সিদের সংখ্যালঘু তকমা দিয়েছিল কেন্দ্র| সেই তালিকায় ২০১৪ সালে যুক্ত হয় জৈনরাও| সম্প্রতি ভারতের ৮ রাজ্যে হিন্দুদের সংখ্যালঘু ঘোষণা করার দাবিতে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন পেশায় আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায়| পিটিশনে তিনি উল্লেখ করেন, ‘সংখ্যালঘু ছাত্রদের জন্য কেন্দ্রীয় সরকার ২০,০০০ স্কলারশিপ দেওয়ার কথা ঘোষণা করেছে| জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের মধ্যে ৬৮.৩০ শতাংশই মুসলিম| সেখানে ৭৫৩টি স্কলারশিপের মধ্যে ৭১৮টিই পেয়েছে মুসলমান ছাত্ররা| কিন্তু, একটিও হিন্দু ছাত্র তা পায়নি|’

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top