News Flash

  • Home
  • Uncategorized
  • কড়া নিরাপত্তা বেষ্টনীতে কর্নাটকে, উদযাপিত হল টিপু সুলতান জন্মজয়ন্তী
Image

কড়া নিরাপত্তা বেষ্টনীতে কর্নাটকে, উদযাপিত হল টিপু সুলতান জন্মজয়ন্তী

বেঙ্গালুরু, ১০ নভেম্বর (হি.স.): গোটা কর্নাটক জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তায় পালিত হল টিপু সুলতানের জন্মজয়ন্তী| শুক্রবার বেলা ১২.১৭ মিনিট নাগাদ টুইট করেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া| টিপু সুলতানের জন্মজয়ন্তী উপলক্ষ্যে টুইটারে তিনি লিখেছেন, ‘ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামী এবং মাইসোরের টাইগারকে (বাঘ) শ্রদ্ধার্ঘ্য| তাঁর দেশপ্রেম, সাহস এবং সামরিক উত্কৃষ্টতাকে সম্মান জানায় কর্নাটক|’ এদিন বেঙ্গালুরুতে টিপু সুলতান জন্মজয়ন্তী উদযাপন করে টিপু সুলতান ইউনাইটেড ফ্রন্ট|
কড়া নিরাপত্তা বেষ্টনী সত্ত্বেও মাদিকেরীতে টিপু জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বিক্ষিপ্ত গন্ডগোলের খবর পাওয়া গিয়েছে| তবে, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, ‘বাস পরিষেবা সহ অন্যান্য যানবাহন স্বাভাবিক ছিল| কিছু জায়গায় দোকানপাট খোলা ছিল| সাধারণ মানুষ কোনও বিশৃঙ্খলা চাইছেন না|’ কর্নাটকের ডিএসপি রেণুকা সুকুমার জানিয়েছেন, টিপু সুলতান জন্মজয়ন্তী বিরোধিতার অভিযোগে হুবলিতে আটক করা হয়েছে ১৫০ জন বিজেপি কর্মীকে|
এদিন টিপু সুলতান জন্মজয়ন্তী উপলক্ষ্যে পণ্ডিত শ্রী শ্রী রবিশঙ্কর জানিয়েছেন, ‘প্রত্যেক শাসকই ভালো ও খারাপ কাজ করেছেন| কিন্তু, মানুষের উচিত ভালো কিছুর উপর ফোকাস করা|’ অন্যদিকে, টিপু জয়ন্তী অনুষ্ঠানে যোগদানের অভিযোগে দু’জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা জগদীশ শেট্টার|
কর্নাটক সরকারের তরফে শুক্রবার রাজ্যের বিভিন্ন জায়গায় ‘টিপু সুলতান জন্মজয়ন্তী’ উদযাপিত হয়| অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য ১৩,০০০ পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে| পাশাপাশি কর্নাটক স্টেট রিজার্ভ পুলিশের ৩০টি প্লাটুন এবং সিটি আর্মড রিজার্ভ পুলিশের ২০টি প্লাটুন স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর অঞ্চলে মোতায়েন করা হয়েছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top