News Flash

  • Home
  • Uncategorized
  • দফাওয়ারি পথ অবরোধে দুর্ভোগ
Image

দফাওয়ারি পথ অবরোধে দুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৭ নভেম্বর৷৷ আন্দোলনের নামে পথ অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে৷ কখনো সাধারণ জনগণ আবার কখনো কোন রাজনৈতিক দল কিংবা সংগঠন৷ মঙ্গলবার ফের পথ অবরোধে বসলেন উদয়পুরের কুঞ্জবন পঞ্চায়েতের বাসিন্দারা৷ উদয়পুর-মহারাণী সড়কে মঙ্গলবার এলাকাবাসী অবরোধ গড়ে তুলেন৷ তাদের দাবী দীর্ঘ ১৫ দিন ধরে ঐ এলাকায় পানীয় জল সরবরাহ করা হচ্ছে না৷ সংশ্লিষ্ট দপ্তরকে জানানোর পরও কোন ফল মিলছে না৷ তাই বাধ্য হয়ে পথ অবরোধে নামলেন এলাকাবাসী৷ প্রায় দুই ঘন্টা অবরোধ চলতে থাকে৷ তারপর সংশ্লিষ্ট দপ্তরের আধিকারীকরা ঘটনাস্থলে ছুটে যান৷ খুব শীঘ্রই পানীয় জলের সমস্যা নিরসন করা হবে বলে আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়৷
এদিকে, সোমবারও উদয়পুর-অমরপুর সড়কের সংস্কারের দাবীতে অবরোধ করেছিলেন অটো চালকরা৷ একই রাস্তায় পরপর দুইদিন অবরোধ করে রাখায় যাত্রী সাধারণকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে৷ তাতে জনমনে ক্ষোভ বিরাজ করছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top