News Flash

  • Home
  • Uncategorized
  • যান সন্ত্রাসের বলি বাইক চালক
Image

যান সন্ত্রাসের বলি বাইক চালক

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৭ নভেম্বর৷৷ যান সন্ত্রাসের বলি হলেন এক বাইক চালক৷ দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে এগারটা নাগাদ উদয়পুরের আর কে পুর থানার অধীন টেপানিয়া ইকোপার্ক সংলগ্ণ স্থানে৷ ঘটনাস্থলেই প্রাণ হারান বাইক চালক৷ নিহত ব্যক্তির নাম মঙ্গল জমাতিয়া৷ বয়স আনুমানিক ৪৪ বছর৷ বাড়ি বাগমার খামারবাড়ি এলাকায়৷ পুলিশ দূর্ঘটনার মামলা নিয়েছে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, উদয়পুর থেকে বাজার সেরে বাড়ি যাওয়ার পথে টেপানিয়া ইকোপার্কের কাছে আগরতলা থেকে উদয়পুরগামী কোন একটি গাড়ির সাথে বাইকটির সংঘর্ষ হয়৷ তাতে রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মঙ্গল জমাতিয়া৷ পরে অন্য গাড়ির চালকরা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়৷ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ পুলিশ বাইকটি আটক করলেও ঘাতক গাড়িটির সন্ধানে তথ্য সংগ্রহ করছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top