News Flash

  • Home
  • Uncategorized
  • সৌদি আরবে দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের সরিয়ে শপথ নিলেন নবনিযুক্ত মন্ত্রীরা
Image

সৌদি আরবে দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের সরিয়ে শপথ নিলেন নবনিযুক্ত মন্ত্রীরা

রিয়াধ, ৭ নভেম্বর (হি.স.) : দুর্নীতির দায়ে অভিযুক্ত দাগি মন্ত্রীদের সরিয়ে নতুন মন্ত্রীদের নিয়োগ করলেন সৌদি আরবের সুলতান সলমন। এর ফলে দুর্নীতি দায়ে অভিযুক্ত মন্ত্রীদের আর ক্ষমতায় ফেরার রাস্তা রইল না। সোমবার নবনিযুক্ত মন্ত্রীরা শপথ বাক্য পাঠ করেন। দেশের জাতীয় নিরাপত্তা মন্ত্রকে শাহজাদা মিতেব বিন আবদুল্লার জায়গায় এলেন শাহজাদা খালেদ বিন আয়াফ আল–মাকরিন। দেশের নতুন অর্থনীতি এবং যোজনামন্ত্রী হয়েছেন মহম্মদ আল তুয়াজিরি। তিনি আদেল ফাকিয়ের স্থলাভিষিক্ত হয়েছেন।

শপথ বাক্য পাঠের ছবি প্রকাশ করা হয়েছে সৌদি আরবের প্রশাসন। অন্যদিকে সৌদি আরবের রাজপুত্র আলওয়ালিদ বিন তালালের গ্রেফতারের পর এখন সৌদি আরবের অর্থনীতি টলমল।

সূত্রের খবর অনুযায়ী অ্যাপল, টুইটার, সিটি গ্রুপের মতো একগুচ্ছ বহুজাতিক কোম্পানির সঙ্গে ব্যবসায়িক লেনদেন রয়েছে তালালের কিংডম হোল্ডিং কোম্পানি বা কেএইচসি–র। এর ফলে ব্যবসায়িক দিক দিয়ে ক্ষতির মুখে পড়তে পারে সৌদি আরব। কোম্পানির তরফে সাংবাদিকদের দেওয়া এক বিবৃতিতে আশ্বস্ত করে বলা হয়েছে, কর্তৃপক্ষ সরকারের আস্থা ভোটের ফলাফল মেনে নেবে। একইসঙ্গে কোম্পানির অংশীদারদের প্রতিও তারা দায়বদ্ধ। তাই বিনিয়োগ এবং ব্যবসায়িক লেনদেন স্বাভাবিক নিয়মেই চলবে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top