News Flash

  • Home
  • Uncategorized
  • আইসিস প্রবেশের খবরের নাগাল্যান্ডে হাই অ্যালার্ট, সন্দেহজনকদের রাজ্য ছাড়ার নোটিশ
Image

আইসিস প্রবেশের খবরের নাগাল্যান্ডে হাই অ্যালার্ট, সন্দেহজনকদের রাজ্য ছাড়ার নোটিশ

গুয়াহাটি, ৭ নভেম্বর, (হি.স.) : নাগাল্যান্ডে প্রবেশ করেছে বিশ্বত্রাস আইসিস সদস্য। এ ধরনের এক খবর চাউর হলে রাজ্য ব্যাপী জারি করা হয়েছে হাই অ্যালার্ট।

নাগাল্যান্ডে আইসিসি সদস্য প্রবেশের তথ্যে কেবল সরকারি হাই অ্যালার্টই নয়, সন্দেহজনক মানুষকে শীঘ্র রাজ্য ছাড়ার নির্দেশিকা জারি করেছে বিভিন্ন বেসরকারি নাগা সংগঠনও।

পড়শি নাগাল্যান্ডের এক সূত্র জানিয়েছে, বেসরকারি সংগঠনগুলির এই নির্দেশিকার প্রতি পরোক্ষ সমর্থন জানিয়েছে টিআর জেলিয়াং সরকারও। এরই মধ্যে ‘অল সুমি স্টুডেন্টস্ ইউনিয়ন’ নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে শীঘ্র সন্দেহজনক মানুষকে নাগাল্যান্ড ছেড়ে যাওয়ার কড়া নোটিশ জারি করেছেন ইউনিয়নের সভাপতি নিনতো আওমি এবং সাধারণ সম্পাদক বিকাউ ইয়ে পথো।

এখানে উল্লেখ করা যেতে পারে, দক্ষিণ অসমের করিমগঞ্জ জেলার জনৈক মতিবুর রহমান নামের এক ব্যক্তি গত মাসে বিশেষভাবে সক্ষম এক মহিলাকে ধর্ষণ করেছিল। এ ঘটনার পর ‘অল সুমি স্টুডেন্টস্ ইউনিয়ন’-সহ বেশ কয়েকটি অরাজনৈতিক সংগঠন সন্দেহজনক মানুষের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে।

সংগঠনগুলি মনে করছে, ধর্ষক মতিবুর রহমানের মতো বহু সন্দেহভাজন ব্যক্তি অসম হয়ে নাগাল্যান্ডে প্রবেশ করেছে। এদের মাধ্যমেই সন্ত্রাসবাদীরা রাজ্যে অনায়াসে প্রবেশ করছে বলে সন্দেহ ব্যক্ত করা হচ্ছে।

প্রসঙ্গত, নাগাল্যান্ডে আইসিস সন্ত্রাসী প্রবেশ করেছে বলে রাজ্যের গোয়েন্দারা সরকারকে এক রিপোর্ট পেশ করেছিল। ওই রিপোর্টের ভিত্তিতে গোটা রাজ্যে হাই অ্যালার্ট জারি করেছে সরকারি প্রশাসন।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top