News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্জাবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত ১০, ভিলেন কুয়াশা
Image

পঞ্জাবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত ১০, ভিলেন কুয়াশা

ফিরোজপুর (পঞ্জাব), ৭ নভেম্বর (হি.স.): ঘণ কুয়াশার দাপটে ভয়াবহ দুর্ঘটনা ঘটল পঞ্জাবের ফিরোজপুর জেলায়| মঙ্গলবার সকালে ফিরোজপুর জেলার কারি কালান গ্রামের কাছে পঞ্জাব রোডওয়েজ বাস ও ট্রাকের সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল ১০ জনের| ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন| ঘন কুয়াশার দাপটে দৃশ্যমানতার অভাবেই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত পঞ্জাব রোডওয়েজ বাসটির বেশিরভাগ যাত্রীই সরকারি কর্মচারী| তাঁরা জালালাবাদের উদ্দেশ্যে যাচ্ছিলেন|

ঘন কুয়াশার কারণে ফিরোজপুর জেলার কারি কালান গ্রামের কাছে ট্রাকের সঙ্গে যাত্রীবোঝাই বাসের সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের| পরে হাসপাতালে চিকিত্সা চলাকালীন আরও ৪ জন প্রাণ হারান| আহত অবস্থায় বেশ কয়েকজন হাসপাতালে চিকিত্সাধীন| মৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top