News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গি দমন অভিযানে বড় সাফল্য, পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম মাসুদের ভাইপো
Image

জঙ্গি দমন অভিযানে বড় সাফল্য, পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম মাসুদের ভাইপো

শ্রীনগর, ৭ নভেম্বর (হি.স.): দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম তিন জঙ্গির মধ্যে এক জন হল জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের ভাইপো তলহা রশিদ| কুখ্যাত জঙ্গি তলহা রশিদের বাড়ি দ্রাবগোম এলাকায়| এছাড়াও সোমবার পুলওয়ামা জেলার কান্দি বেল্ট-এর আগলার এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে আরও দুই জঙ্গি| বাকি দুই জঙ্গির নাম হল, মেহমুদ ভাইও ওয়াশিম আহমেদ| তবে, মাসুদ আজহারের ভাইপোকে খতম করে উপত্যকায় জঙ্গি দমন অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী, তা বলাইবাহুল্য|

ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার কান্দি বেল্ট-এর আগলার এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে একদল সন্ত্রাসবাদীদের তীব্র গুলি বিনিময় হয়| গুলির লড়াইয়ে খতম হয় তিন জঙ্গি| তবে দুঃসংবাদ হল, নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে শহিদ হন রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান শ্যাম সুন্দর| পরে পুলিশের তরফে জানানো হয়েছে, পুলওয়ামার আগলার এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম তিন জঙ্গির মধ্যে এক জন হল জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের ভাইপো তলহা রশিদ| বাকি দুই জঙ্গির নাম হল, মেহমুদ ভাইও ওয়াশিম আহমেদ|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top