News Flash

  • Home
  • Uncategorized
  • সেন্ট্রাল কাশ্মীরে লস্কর জঙ্গিদের গোপন ডেরার হদিশ, উদ্ধার বিস্ফোরক ও মর্টার শেল
Image

সেন্ট্রাল কাশ্মীরে লস্কর জঙ্গিদের গোপন ডেরার হদিশ, উদ্ধার বিস্ফোরক ও মর্টার শেল

শ্রীনগর, ৬ নভেম্বর (হি.স.): সেন্ট্রাল কাশ্মীরের গান্ডেরবাল জেলায় লস্কর-ই-তৈবা জঙ্গিদের দু’টি গোপন ডেরার হদিশ পেল নিরাপত্তা বাহিনী| তবে জঙ্গিদের কাউকেই গ্রেফতার করতে পারেনি নিরাপত্তা বাহিনী| লস্কর-ই-তৈবার গোপন ডেরা থেকে উদ্ধার হয়েছে তিনটি চাইনিজ হ্যান্ড গ্রেনেড, একটি ইউবিজিএল নিক্ষেপকারী, ইউবিজিএল-এর ১৯টি শেল, ৫১ এমএম মর্টার শেল এবং একে ৪৭ রাইফেলের একটি ম্যাগাজিন|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় গান্ডেরবাল জেলার নাজবান জঙ্গলে লস্কর-ই-তৈবা জঙ্গিদের গোপন ডেরা রয়েছে| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী| তল্লাশি অভিযান চালিয়ে লস্কর-ই-তৈবা জঙ্গিদের দু’টি গোপন ডেরার হদিশ মিলেছে| ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক ও একটি ৫১ মর্টার শেল| এছাড়াও গোপন ডেরা থেকে উদ্ধার হয়েছে কিছু কম্বল এবং খাদ্যসামগ্রী| তবে, জঙ্গিদের কাউকেই গ্রেফতার করতে পারেনি নিরাপত্তা বাহিনী| বাহিনীর অভিযানের আগেই জঙ্গিরা পালিয়ে যায়|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top