News Flash

  • Home
  • Uncategorized
  • হরিদ্বারে ফ্যাক্টরিতে ভেঙে পড়ল ক্রেন, আহত অন্তত ১২ জন শ্রমিক
Image

হরিদ্বারে ফ্যাক্টরিতে ভেঙে পড়ল ক্রেন, আহত অন্তত ১২ জন শ্রমিক

হরিদ্বার, ৬ নভেম্বর (হি.স.): হরিদ্বারের লান্ধুয়াড়া এলাকায় রানা বার ফ্যাক্টরিতে ভেঙে পড়ল ক্রেনের একাংশ| এরপর ওই ক্রেনে থাকা গলা লোহা শ্রমিকদের শরীরের উপর পড়ায় আহত হলেন অন্তত ১২ জন শ্রমিক| আহত শ্রমিকদের মধ্যে ২ জনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, রবিবার রাতে লাঙ্গুয়াড়া এলাকায় অবস্থিত রানা বার ফ্যাক্টরিতে ক্রেনের একাংশ ভেঙে পড়ে| এরপর ওই ক্রেনে থাকা গলা লোহা শ্রমিকদের শরীরের উপর পড়ায় আহত হলেন অন্তত ১২ জন শ্রমিক| এছাড়াও গলা লোহা সিলিন্ডারের উপর পড়ায় একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়| এরপরই আগুন ধরে যায়|
সাব-ইন্সপেক্টর প্রমোদ কুমার জানিয়েছেন, অবহেলার দায়ে রানা বার ফ্যাক্টরি কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে| এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ফ্যাক্টরির এক আধিকারিককে| আহতদের মধ্যে ৭ জনের নাম জানা গিয়েছে, তাঁরা হলেন-সত্তার, ওয়াসিম, খুশনশীব, ইনাম, অঙ্কিত, শচিন এবং রাজীব| আহতদের মধ্যে ৪ জন উত্তর প্রদেশের বাসিন্দা|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top