News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষকদের বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেবে তেলেঙ্গানা সরকার
Image

কৃষকদের বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেবে তেলেঙ্গানা সরকার

হায়দরাবাদ, ৬ নভেম্বর (হি.স.) : দেশের মধ্যে সর্বপ্রথম কৃষকদের জন্য ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন ও বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়া শুরু করতে চলেছে তেলেঙ্গানা সরকার৷ সোমবার থেকে শুরু হচ্ছে এই পরিষেবা৷ তবে আপাতত পরীক্ষামূলকভাবে তা চালু করা হচ্ছে৷ পুরোদমে চালু হবে আগামী বছর মার্চ থেকে৷
রাজ্যের কৃষকরা দিনে এখন ৯ থেকে ১০ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা পান৷ এজন্য কোন অর্থ তাদের দিতে হয় না৷ মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও রাজ্যের বিদ্যুৎ পর্ষদের অধিকর্তা প্রভাকর রাওয়ের সঙ্গে দেখা করে তার সঙ্গে বৈঠক করেন৷ সেখানে তিনি বিদ্যুৎ পর্ষদকে আগামী বছর মার্চ এপ্রিলের মধ্যে কৃষকদের জন্য ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুত পরিষেবা চালু করতে সব রকমের ব্যবস্থা নিতে বলেন৷
জানা গিয়েছে, আজ সোমবার রাত থেকে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হবে৷ আগামী পাঁচ থেকে ছ’দিন চালু থাকবে এই পরিষেবা৷ সেই মত প্রতি জেলার সব বৈদ্যুতিক সাব স্টেশন, ডিভিশন ও ট্রান্সফরমারে এই কয়েকদিন কড়া নজরদারি চালানো হবে৷ পর্যবেক্ষণের পর ছ’দিনের মাথায় রিপোর্ট পেশ করা হবে৷ তারপরেই পাকাপাকিভাবে এই পরিষেবা চালু করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷ তবে রাজ্যের বেশ কিছুই জেলা কৃষকদের জন্য নিখরচায় এই পরিষেবা দিয়ে থাকে৷ তবে তা সীমিত সময়ের জন্য৷ সেই সময়সীমা এবার বাড়ানো হতে চলেছে৷ প্রসঙ্গত ২০১৪ সালে তেলেঙ্গানা গঠনের পর সরকার বিদ্যুৎ পরিষেবার সময়সীমা ছ’ঘন্টা থেকে বাড়িয়ে ৯ ঘন্টা করে৷ এখন সেটা বাড়িয়ে ২৪ ঘন্টা করা হচ্ছে৷ সেই মত পরিকাঠামো ঢেলে সাজানো হচ্ছে৷ পরিকাঠামোর উন্নয়নে বিদ্যুৎ দফতর ১২ হাজার কোটি টাকা ব্যয় করতে চলেছে৷ রাজ্যে বিদ্যুতের সবোর্চ্চ চাহিদা ৯ হাজার ৫০০ মেগা ওয়াট৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top