News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তনু ও জীবন হত্যাকান্ডকে রাজনৈতিক লাভালাভের ষড়যন্ত্র বলল বিজেপি
Image

শান্তনু ও জীবন হত্যাকান্ডকে রাজনৈতিক লাভালাভের ষড়যন্ত্র বলল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷ নিখোঁজ গাড়ি চালক জীবন দেবনাথের মৃতদেহ উদ্ধারের সাথে সাথেই রাজনৈতিক কাদা ছুড়াছুড়ি শুরু হয়ে গিয়েছে৷ শাসক ও বিরোধী দলের মধ্যে পরষ্পরকে অভিযোগ করা হচ্ছে৷ সবাই একই অভিযোগ করছেন রাজনৈতিক স্বার্থেই এইসব ঘটনা সংগঠিত করা হচ্ছে৷ তরুন সাংবাদিক শান্তনু ভৌমিক এবং গাড়ি চালক জীবন দেবনাথ হত্যাকান্ডকে রাজনৈতিক লাভালাভের ষড়যন্ত্র বলে মন্তব্য করল বিজেপি রাজ্য কমিটি৷
দলের পক্ষ থেকে শনিবার এক বিবৃতিতেবলা হয়েছে, ৪৭ দিন আগে অপহৃত নিখোঁজ গাড়ির চালক জীবন দেবনাথের মৃতদেহ খুমুলুঙ-এ রাধাপুর গ্রাম পঞ্চায়েতের সুখিয়া কোবরা পাড়া থেকে শনিবার উদ্ধার করা হয় এবং পরবর্তী সময়ে এই মৃতদেহ জীবন দেবনাথের পরিবারের সদস্যরা শনাক্ত করে৷ বরাবরের মতই নির্বাচনের প্রাক্কালে খুন-সন্ত্রাসের রাজনীতি করে বিভাজনের মাধ্যমে শাসক দলের রাজনৈতিক লাভালাভের ষড়যন্ত্রের উদাহরণ হচ্ছে তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক ও গাড়ির চালক জীবন দেবনাথের হত্যাকান্ড৷ ত্রিপুরা প্রদেশ বিজেপি তার তীব্র ভাষায় নিন্দা জানিয়ে জনগণকে এই অপচেষ্টার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানায়৷
ত্রিপুরা প্রদেশ বিজেপি জীবন দেবনাথের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে এবং শান্তনু ভৌমিক হত্যাকান্ডের মত জীবন দেবনাথের হত্যার রহস্য ও উদ্দ্যেশ্য উন্মোচনে সিবিআই তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী সহ রাজ্য সরকারকে জীবন দেবনাথের পরিবারকে দশ লক্ষ টাকা নগদ ও সরকারী চাকুরীর দাবী জানায়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top