News Flash

  • Home
  • Uncategorized
  • গণধর্ষণের শিকার নাবালিকা, তদন্তে পুলিশ
Image

গণধর্ষণের শিকার নাবালিকা, তদন্তে পুলিশ

বিজনোর (উত্তরপ্রদেশ), ৫ নভেম্বর (হি.স.) : গণধর্ষণের শিকার হতে হল সাড়ে চার বছরের এক নাবালিকাকে। ঘটনাটি উত্তরপ্রদেশের বিজনোরের। শনিবার রাতে বিজনোরের রাজপুরা গ্রামে কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ।

ঘটনার কথা জানাজানি হওয়ার পরই দ্রুত ওই নাবালিকাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক পরীক্ষার পর তার অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরে অবস্থার আরও অবনতি হওয়ায় মিরাটের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।পুলিশ এই ঘটনায় গণধর্ষণের মামলা রুজু করেছে। ধর্ষণ ছাড়াও শারীরিক নির্যাতন সংক্রান্ত বেশ কয়েকটি আইনের ধারা প্রয়োগ করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। এদিকে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top